রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

tribeni maha kumbh

রাজ্য | ভূমিপুজোর মধ্য দিয়ে হল ত্রিবেণী কুম্ভের সূচনা, বিশেষ সতর্কতা জেলা প্রশাসনের

Rajat Bose | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ১৯Rajat Bose

মিল্টন সেন, হুগলি:‌ ভূমিপুজোর মধ্য দিয়ে সূচনা হল অনু কুম্ভের। বুধবার ত্রিবেণীর কুম্ভ মেলার মাঠে হল যজ্ঞ, হয় কুম্ভমেলার ধ্বজোত্তোলন। গত তিন বছর ধরে মাঘ মাসের সংক্রান্তিতে কুম্ভমেলা হয়ে আসছে ত্রিবেণীতে। প্রয়াগরাজে যেমন গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম আছে, ঠিক তেমনই ত্রিবেণীতেও তিন নদীর সঙ্গম। প্রয়াগ হল যুক্তবেণী। আর ত্রিবেণীকে বলা হয় মুক্তবেণী। ত্রিবেণীকে দক্ষিণ প্রয়াগও বলা হয়। সেই সঙ্গমস্থলে ৭০০ বছর আগে কুম্ভ হত, এমনটাই দাবি মেলা কমিটির। গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধু সন্তরা ত্রিবেণীতে বিশ্রাম নিতেন। মাঘ সংক্রান্তিতে ত্রিবেণী হয়ে উঠত মিনি কুম্ভ। 


ইতিহাস বলছে, কানাডিয়ান লেখক এলান মরিনিসের একটি বই থেকে ত্রিবেণী কুম্ভের কথা জানা গেছে। এছাড়া পুরানেও রয়েছে ত্রিবেণীর নাম। মাঘ সংক্রান্তিতে বহু মানুষ ত্রিবেণীতে স্নান করেন। সেই সূত্র ধরে ত্রিবেণী অনু কুম্ভের জন্ম হয়। মেলা কমিটির চিফ পেট্রন কাঞ্চন ব্যানার্জি জানিয়েছেন, ত্রিবেণীতে একদিনের কুম্ভ মহোৎসব হবে। তবে আগামী দিনে বড় আকারে কুম্ভের আয়োজন হবে। বরানগর আলমবাজার মঠের স্বামী সারদাত্মা নন্দ বলেন, ত্রিবেণী প্রাচীন তীর্থক্ষেত্র। পরাধীনতার গ্লানিতে তার স্বকীয়তা হারিয়েছিল। সেটা পুনরুদ্ধার এবং পুনর্জাগরণ করার জন্য গত তিন বছরের মত এবছরও কুম্ভমেলার আয়োজন করা হয়েছে। ১১–১৩ ফেব্রুয়ারি হবে সেই মেলা। সাধুসন্তরা আসবেন। বহু মানুষের উপস্থিতি হবে। তিনি চাইছেন এই মেলাকে হেরিটেজ রূপ দিতে। আগামী ১১ ফেব্রুয়ারি দ্বিতীয়ার্ধে মেলায় ভিড় জমাবে সাধু সন্তরা। নাগা সাধু থেকে দেশ বিদেশের সাধুরা উপস্থিত থাকবেন। হোম কুন্ডে যজ্ঞ এবং ধর্ম সম্মেলন হবে। পরদিন নগরকীর্তনের পর হবে শাহী স্নান। ভান্ডারা দেওয়া হবে সাধুসন্তদের। হবে ধর্ম আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান। 


১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। সেই সময় কুম্ভমেলা হওয়ায় পরীক্ষার্থীদের যাতায়াতে অসুবিধা হতে পারে। তাই মেলার চার পাশে কয়েক কিলোমিটারের মধ্যে থাকা পাঁচটি স্কুলে পরীক্ষা কেন্দ্র করা হচ্ছে না। 


সম্প্রতি মহাকুম্ভের পুণ্যস্নানকে কেন্দ্র করে প্রয়াগরাজে ঘটে যাওয়া দুর্ঘটনায় প্রাণ গেছে বহু পূণ্যার্থীর। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ত্রিবেণী কুম্ভমেলা এবং তারকেশ্বরের শ্রাবণী মেলা নিয়ে বিশেষ তৎপরতা জেল প্রশাসনিক মহলে। মঙ্গলবার রাতে এই দুই মেলা নিয়ে জেলাশাসক দপ্তরের সর্বশিক্ষা সভাঘরে অনুষ্ঠিত হয় উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন, চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁইন, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায়, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক সদর স্মিতা সান্যাল শুক্লা সহ রেল, পূর্ত দপ্তর, স্বাস্থ্য, দমকল, তারকেশ্বর ও বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যানরা।
 
গত ২০১৩ সালের পর ২০২৫, বারো বছর পর প্রয়াগরাজে বসেছে মহাকুম্ভের মেলা। দৈনিক কোটি কোটি পূণ্যার্থী সেই মেলায় যোগ দিচ্ছেন। শাহী স্নান করার হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে একাধিক পূণ্যার্থীর। সাধুদের আখরায় আগুন লাগার ঘটনাও ঘটেছে একাধিকবার। ঘটে যাওয়া সমস্ত ঘটনার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অনেক বেশি সতর্ক জেলা প্রশাসন। জানা গেছে, এদিনের বৈঠকে আলোচনা হয়েছে পূণ্যার্থীদের সুরক্ষায় আগামীদিনে জেলায় অনুষ্ঠিত যাবতীয় মেলায় বিশেষ সতর্কতা অবলম্বন করার বিষয় নিয়ে। প্রয়াগের মত খুব বেশি সংখ্যায় মানুষের জমায়েত না হলেও তারকেশ্বর শ্রাবণী মেলায় লক্ষ লক্ষ পূণ্যার্থীর সমাগম হয়। মেলা চলে টানা একমাস ধরে। বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট থেকে জল নিয়ে প্রায় ৪০ কিমি রাস্তা পায়ে হেঁটে শৈব্যতীর্থ তারকেশ্বরে জল ঢালতে পৌঁছে যান ভক্তরা। সেই যাত্রা পথে একাধিক রেলগেট যেমন পরে তেমনি সড়ক পথে পেরোতে হয় ওভার ব্রীজ। যাত্রা পথ এবং মন্দিরে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সবরকম ব্যবস্থা থাকবে। বাড়বে সিসি ক্যামেরার নজরদারি। পাশাপাশি অন্যান্য বছরের মতো এবারেও বহু সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে পূণ্যার্থীদের যাত্রা পথে। জেলা প্রশাসনের সমস্ত দপ্তর পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে কাজ করবে। একইসঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে ত্রিবেণী কুম্ভমেলা নিয়ে। শাহী স্নানের পাশাপাশি নাগা সাধুদের যজ্ঞকুণ্ড দেখতে সাধারণ মানুষেরও ভিড় হয়। রেল সড়ক পথে কুম্ভমেলায় পূণ্যার্থীদের যাতায়াতের ক্ষেত্রে যাবতীয় সমস্যা এড়াতে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখা থাকবে। গতকাল রাতে বৈঠক শেষে মন্ত্রী বেচারাম মান্না বলেছেন, প্রয়াগের কুম্ভমেলা থেকে অভিজ্ঞতা নিয়ে শ্রাবণী মেলা ও ত্রিবেণী কুম্ভমেলায় ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে যে কাজ করতে হবে সেগুলো নির্দিষ্ট করা হয়েছে। পুরমন্ত্রী, সেচমন্ত্রী, পূর্তমন্ত্রীর সঙ্গে দেখা করে দ্রুত কাজ শেষ করার আবেদন করা হবে।

ছবি:‌ পার্থ রাহা


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া