শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ৪৭Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : ফেব্রুয়ারি মাসের শুরুতেই গরমের লক্ষণ দেখতে পাচ্ছেন সকলে। রাতের দিকে বা বলা ভালো ভোর রাতের দিকে যদি আবহাওয়া খানিকটা ঠান্ডা থাকে তাহলে সেখানে খানিকটা মুক্তি মিলেছে। তবে দিনের বেলা যত সূর্যের তাপ তার আলো দিয়েছে ততই বেড়েছে তাপমাত্রার পারদ।
বুধবার কলকাতার দিনেরবেলা সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। বেলা যত গড়াবে, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছবে প্রায় ২১.৮ ডিগ্রি সেলসিয়াসে। দিনভর, গড় তাপমাত্রা থাকবে প্রায় ২২.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর্দ্রতা থাকবে প্রায় ৮৬ শতাংশ।
শুধু কলকাতা নয় জেলার বিভিন্ন অংশেও আবহাওয়ার পারদ চড়ছে। সেখানে বিভিন্ন জেলা থেকে তাপমাত্রা বৃ্দ্ধির খবর এসেছে। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ থেকে শুরু করে বর্ধমান, মালদায় তাপমাত্রার পারদ চড়ছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা খানিকটা কম থাকলেও দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ উপরের দিকেই।
হাওয়া অফিস থেকে বলা হয়েছে আগামী কয়েকদিন ধরে এই ধরণের তাপমাত্রা থাকবে। এখনই ফের শীতের আগমন হবে না। সরস্বতী পুজো থেকেই বাড়ছে গরম। দোল পর্যন্ত যে হাল্কা শীতের পরশ থাকে সেটা বোধহয় চলতি বছরে আর হবে না। দোল আসার বহু আগেই হয়তো প্রতিটি ঘরে ফ্যান, আর প্রতিটি অফিসে এসি পুরোদমে চলতে শুরু করবে।
হাওয়া অফিস জানিয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। তার জেরে সকালের দিক থেকে কুয়াশার মোড়া থাকছে গোটা আকাশ। এরফলে দিনের বেলা তাপমাত্রার পারদ চড়ছে। পাশাপাশি উত্তুরে হাওয়ার পরিবর্তে দক্ষিণ দিক থেকে বাতাস বইছে। এর অর্থ হল আগামী কয়েকদিনে গরমের দাপট দেখা যাবে।
জেলার বিভিন্ন প্রান্তে সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়েছে। ফলে জেলার প্রতিটি প্রান্তে বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। অন্যদিকে রাতের দিকে হাল্কা শীত থাকবে। এই পরিস্থিতি মোটামুটি ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। মার্চ মাস থেকে পুরোদমে গরমের খেল দেখতে পাবেন বঙ্গবাসী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার