শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | প্রেমে বিচ্ছেদ! ক্ষিপ্ত যুবকের ব্যাগে সিঁদুর নিয়ে প্রাক্তনীকে হত্যার চেষ্টা, শেষে গ্রেপ্তার

Sumit | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ০২ : ৪৪Sumit Chakraborty

গোপাল সাহা:  বছরখানেক আগেই সম্পর্কে ইতি টেনেছে যুবতী। বেশ কিছুদিন ধরেই উত্যক্ত করছিল ওই যুবক। শনিবার সন্ধ্যায় ওই যুবক আচমকা প্রাক্তন প্রেমিকার বাড়িতে গিয়ে চড়াও হন। বাড়ির সামনেই শুরু হয়ে যায় বাগ্‌বিতণ্ডা। দু’পক্ষের কথা কাটাকাটি শুনে তরুণীর দাদা বাড়ি থেকে বেরিয়ে আসেন।

 

অভিযোগ, তখনই ব্যাগ থেকে কাগজে মোড়ানো কাটারি বার করে তরুণীর দাদাকে আক্রমণের চেষ্টা করেন ওই যুবক। তরুণীর চিৎকারে প্রতিবেশীরা জড়ো হতেই বেগতিক বুঝে এলাকা ছেড়ে পালান তিনি। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পর দু’দিন পেরিয়ে গেলেও এখনও আতঙ্কের রেশ কাটছে না তরুণীর। তিনি জানাচ্ছেন, যুবকের ব্যাগে স্ক্রু ড্রাইভার, ছুরি-সহ নানা অস্ত্র ছিল। ছিল সিঁদুরও!

 

 পুলিশ সূত্রে খবর, কাশীপুরের বাসিন্দা ওই তরুণী এক তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন। পেশায় ডেলিভারি কর্মী এক যুবকের সঙ্গে গত বেশ কিছু বছর ধরে সম্পর্ক ছিল তাঁর। এক বছর আগে নানা কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। কিন্তু তার পর থেকেই নানা ভাবে তরুণীকে উত্যক্ত করতে শুরু করেন যুবক। শুরু হয় তরুণীর ছবি তাঁর বন্ধুদের পাঠানো। কখনও বাড়িতে সব জানিয়ে দেওয়ার হুমকি, কখনও আবার তরুণীর কর্মস্থলে গিয়ে অশান্তি করা এসব চলছিলই।

 

অভিযোগ, এক বছর আগে তরুণীর অফিসে গিয়ে তাঁর ফোন ছুড়ে ফেলে ভেঙে দেন যুবক। সঙ্গে অ্যাসিড হামলার হুমকিও দেন। তখনও থানায় অভিযোগ দায়ের করেছিলেন তরুণী। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই যে কে সেই। বাধ্য হয়ে তিন দিন আগে তরুণী ফের পুলিশের দ্বারস্থ হন। শনিবারই যুবককে থানায় ডেকে পাঠিয়েছিল পুলিশ। কিন্তু থানায় যাওয়ার বদলে উল্টে তরুণীর বাড়িতে গিয়ে চড়াও হন যুবক! তদন্তে নেমেছে পুলিশ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া