শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে নতুন সংসার পাতলেন স্ত্রী, সাঁকরাইলের ঘটনায় সকলে হতবাক

Sumit | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ০২ : ২৪Sumit Chakraborty

গোপাল সাহা :    সংসারে অনটন। কারখানায় কাজ করে যা আয় হয়, তাতে সংসার চলত না। এদিকে মেয়েরও আলাদা করে খরচ রয়েছে।  স্ত্রীই পরামর্শ দিয়েছিলেন স্বামী, ‘কিডনি বেঁচে দাও…’ স্ত্রীর পরামর্শ ফেলতে পারেননি স্বামী। কিডনি বিক্রি করেন। তারপর সেই টাকা তুলে দেন স্ত্রীর হাতে। যে মেয়েকে ভালবেসে বিয়ে করেছিলেন, যাঁর কথায় জীবন বাজি রাখতে পারতেন, সেই কিনা কিডনি বেচার টাকা নিয়ে পালাবেন অন্যের হাত ধরে! ঠিক এমনই দুঃসহ অভিজ্ঞতার শিকার সাঁকরাইলের ধুলোগড় ব্যানার্জি পোলের বছর আটত্রিশের পিন্টু বেজ। বিশ্বাস করে নিজের কিডনি বিক্রির ১০ লক্ষ টাকা স্ত্রীর হাতে তুলে দিয়েছিলেন। 

 

সাঁকরাইলের ধুলোগড় ব্যানার্জি পোলের কাছে থাকেন বছর আটত্রিশের ব্যক্তি পিন্টু বেজ। বছর ১৬ আগে পাঁচলার গঙ্গাধরপুরে এক বিয়ে বাড়িতে সুপর্ণা বেজের সঙ্গে তাঁর আলাপ হয়। আলাপ থেকে প্রেম হতে বেশি সময় লাগেনি। মাস ছয়েক প্রেম পর্ব অতিক্রম করে মন্দিরে গিয়ে দুজনে বিয়ে করেন। তারপর তাদের একটি মেয়েও হয়। কারখানায় কাজ করতেন পিন্টু। যা আয় করতেন, সবটাই সংসারে ব্যয় করতেন।

 

পিন্টুর দাবি,  মাস কয়েক আগে স্ত্রী তাঁকে কিডনি বিক্রির প্রস্তাব দেন। যাতে সংসারের আর্থিক অনটন থেকে বেরিয়ে আসা যায়। পিন্টু হাতে ১০ লক্ষ টাকা নগদ পাবে এই আশ্বাস পেতেই স্ত্রীর এক কথায় রাজি হয়ে যান। এরপর প্রথমে কিডনি বিক্রির  অগ্রিম বাবদ পঞ্চাশ হাজার টাকা পেতে সেই টাকা স্ত্রীর হাতে তুলে দেন পিন্টু। 

 

গত বছর নভেম্বর মাসে তার একটি কিডনি  বিক্রির নগদ ১০ লক্ষ টাকা তাঁর স্ত্রীর হাতে তুলে দেন। কিন্তু টাকা হাতে পেয়েই বদলে গেল স্ত্রী। স্বামীকে কিছু না বলেই প্রেমিকের হাত ধরে ঘর ছাড়ল গৃহবধূ সুপর্ণা বেজ। এখন ভাঙা শরীরে কার্যত নিঃস্ব অবস্থায় দিন কাটাচ্ছেন সাঁকরাইলের নিজের বাড়িতে।

 

পিন্টু বেজে জানিয়েছেন, যখন তিনি বাড়িতে বিশ্রামে ছিলেন সেই সময় তাঁর স্ত্রী ডিসেম্বর মাসের ২২ তারিখে বাজারে যাওবার নাম করে বাড়ি ছেড়ে চলে যান। ঘরে রেখে যায় তার মোবাইল। গৃহবধূ নিজের ছোট মেয়েটিকেও ছেড়ে চলে যান। এরপর সাঁকরাইল থানায় মিসিং ডায়েরি করেন পিন্টু। দীর্ঘদিন তার খোঁজ না পেলেও পরে তিনি জানতে পারেন বারাকপুরের রবি দাস নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর সামাজিক মাধ্যমে পরিচয় এবং প্রেম হয়। তাঁর স্ত্রী রবির সঙ্গেই থাকছেন। পিন্টু এরপর মেয়ে এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে রবির বাড়িতে গিয়ে তাঁকে ফেরত আনার চেষ্টা করলেও তিনি আর বাড়ি ফিরে আসেনি। শেষমেশ তিনি কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হন। 

 

উল্লেখ্য, পিন্টু থানায় গিয়ে অভিযোগ জানালে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় পিন্টুর স্ত্রী নিজের ইচ্ছায় বাড়ি ছেড়েছেন। তাই এই ব্যাপারে পুলিশের বিশেষ কিছু করার নেই। পিন্টু এখন ভাঙা শরীরে তার ঘরে বেশিরভাগ সময় শুয়ে কাটান। দুর্বলতার কারণে কাজকর্ম করতে পারেন না। তিনি মনে করেন ১৬ বছর তার সঙ্গে থাকার পর স্ত্রী তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তার সমস্ত টাকা-পয়সা এবং গয়না নিয়ে চম্পট দেয়। তিনি চান এর জন্য তাঁর স্ত্রী এবং তাঁর প্রেমিকের শাস্তি হোক। স্ত্রীকে তো আর পাবেন না, তবে কিডনি বেচার ১০ লক্ষ টাকা ফেরত চান তিনি।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া