শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ১৫Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: প্রেমের ফাঁদ পাতা ভুবনে। তবে এ প্রেম অন্য প্রেম। দীর্ঘদিনের প্রথা মেনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলোর মধ্যে তত্ত্ব বিনিময়ে মেতে উঠল ছাত্রছাত্রীরা। পরস্পরের হস্টেলে যাবার লাইসেন্স তো আছেই, আছে ভাব বিনিময়ের মুহূর্ত। একে অপরকে মিষ্টি, চকোলেট উপহার দিয়ে বন্ধুত্বের বন্ধনকে আরও নিবিড় করার আহ্বান।
ভালবাসা মাখা গোলাপবাগ ক্যাম্পাসে যেন প্রেমের হৈ–হুল্লোড়। ভাল লাগা থেকে ভালবাসার জন্ম দেয় গোলাপবাগ। এই ক্যাম্পাসেই জন্ম নেয় প্রেম, জন্ম নেয় বিরহেরও।
সরস্বতী পুজো মানেই বাঙালির কাছে ভ্যালেন্টাইনস ডে। আর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেলের আবাসিক ছাত্রছাত্রীরা এই দিনটার জন্য বছরভর অপেক্ষা করে থাকে।
ভালবাসার দিনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের আনাচেকানাচে আঁকা হয় ভালবাসার খণ্ডচিত্র। তৈরি হয় এক অন্য প্রেমের কাহিনি। তবে এই প্রেম চেনা ছকের চেয়ে একটু আলাদা। বিয়ের মতো তত্ত্বের ডালি আদান প্রদানের মধ্যে তৈরি হয় এক নতুন ভালবাসা, নতুন প্রেম।
রাজ্যের মধ্যে একমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয়েই সরস্বতী পুজোকে কেন্দ্র করে চলে বিয়ে বাড়ির মতো তত্ত্ব আদান প্রদান। যাতে থাকে চকোলেট, চিপস, ফুল, বিভিন্ন রকমের ফল ও ফুল। তত্ত্বের ডালি হাতে দিনভর হস্টেলের ছাত্রছাত্রীরা আনন্দে মেতে থাকে।
বর্ধমান বিশ্ববিদ্যালয় সংলগ্ন ক্যাম্পাসে রয়েছে একাধিক ছাত্র ও ছাত্রীনিবাস। এর মধ্যে তারাবাগ ক্যাম্পাসে রয়েছে ছ’টি ছাত্রীনিবাস। তবে সারা বছর ছেলেদের হস্টেলে যাতায়াত করার সুযোগ থাকলেও মেয়েদের হস্টেলে তা থাকে না। শুধুমাত্র সরস্বতী পুজোর পরের দিন মেয়েদের হস্টেলে ঠাকুর দেখা ও তত্ত্ব নিয়ে যাওয়ার অনুমতি পায় ছেলেরা। এই তত্ত্ব একদিকে যেমন মেয়েরা ছেলেদের হস্টেলে নিয়ে যায় তেমনি ছেলেরাও মেয়েদের হস্টেলে আসে ৷ রীতিমতো ঢাক বাজিয়ে ট্রে–তে তত্ত্ব যায় একের পর এক হস্টেলে। এরপর সেখানে খাওয়া দাওয়া সেরে আবার অন্য হস্টেলে যাওয়া। এভাবেই সরস্বতী পুজোর দ্বিতীয় দিন কাটে আবাসিক ছাত্র ও ছাত্রীদের।
গোলাপবাগ ক্যাম্পাসে সাতের দশক থেকে চলে আসছে সরস্বতী পুজোর পরদিন তত্ত্ব আদান–প্রদানের রীতি। মঙ্গলবারও বেলা গড়াতেই বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে দেখা গেল হাতে ফুল ও মিষ্টি দিয়ে সাজানো তত্ত্ব আদানপ্রদান। ঢাক, কাঁসর ঘণ্টা বাজিয়ে পড়ুয়ারা নাচতে নাচতে হাজির হয় ছাত্রী ও ছাত্রাবাসে। রঙবেরঙের শাড়ি ও পাঞ্জাবি পরনে পড়ুয়ারা যেন বসন্তেরই দূত।
এই প্রথা কবে, কেন চালু হয়েছিল তা স্পষ্ট করে কেউ বলতে পারেন না। তবে সকলেই এটা বলেন, পুজোর পরের দিন এই তত্ত্ব আদান প্রদানের মাধ্যমে মনের মানুষের একটু কাছাকাছি আসার সুযোগ হয়। সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চান না অনেকেই।
তত্ত্বের হাত ধরে মন দেওয়া নেওয়ার পালাও চলে। চকোলেট, মিষ্টি, ফুল ইত্যাদি উপহার দেওয়ার মোড়কে আসলে মনের মানুষকে মনের কথা জানানো। এভাবেই গার্গী, নিবেদিতা, সরোজিনী এবং মীরাবাঈ হস্টেলের কোনও ছাত্রীর সঙ্গে প্রতিবার মিলে যায় চিত্তরঞ্জন, অরবিন্দ, নেতাজি, বিবেকানন্দ এবং রবীন্দ্র ছাত্রাবাসের কোনও পড়ুয়ার মন। তাই আজ বসন্তের পদধ্বনি গোলাপবাগ জুড়ে। এ আর এক বসন্তের বজ্রনির্ঘোষ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার