শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৪৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: গোটা ছয়েক সবজি, মটরশুঁটি, কলাইয়ের ডাল, কুল আর শিস পালং। এগুলো স্রেফ সর্ষের তেল, নুন ও সামান্য চিনি দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি শীতের অন্যতম সেরা খাবার 'গোটা সিদ্ধ'। যাকে আবার কেউ কেউ 'সিজনে'ও বলে থাকেন। সরস্বতী পুজোর পরেরদিন যা খেয়ে থাকেন গ্রাম বাংলার বাসিন্দারা।
মঙ্গলবার সরস্বতী পুজোর পরেরদিন বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অরন্ধন। এইদিনে গোটা সিদ্ধ, পান্তা ভাত এবং মাছের তৈরি টক খাওয়ার রীতি এখনও বহু পরিবারে রয়ে গিয়েছে। এর পিছনে সুদূর অতীতকালের প্রথা যেমন রয়ে গিয়েছে তেমনি রয়েছে স্বাস্থ্য সচেতনতা। বিশ্বাস করা হয়, সরস্বতী পুজোর পর শীত বিদায় নেয় এবং বসন্তের সূচনা হয়। এই ঋতু পরিবর্তনের সময় অনেকেই জ্বর-সর্দিতে আক্রান্ত হন। তাই শরীরকে সুস্থ রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গোটা সিদ্ধ খাওয়ার রীতি প্রচলিত। অনেক গ্রাম এবং ছোট শহরে সরস্বতী পুজোর পরেরদিন গোটা সিদ্ধ খাওয়ার চল প্রচলিত আছে। পুজোর দিনই রান্না করা হয় এই খাবার।
আবার সরস্বতী পুজোর পরেরদিন বা ষষ্ঠী তিথিতে বহু বাঙালি পালন করেন শীতল ষষ্ঠী। সন্তানের মঙ্গল কামনায় মায়েরা এই ব্রত পালন করেন। যারা এই ব্রত পালন করেন তাঁরা এইদিনে উনুন জ্বালান না। প্রথা মেনে এদিন শিল-নোড়াকেও বিশ্রাম দেওয়া হয় এবং তার পুজো করা হয়। তাই আগেরদিন অর্থাৎ সরস্বতী পুজোর দিনেই রান্না করা হয় গোটা সিদ্ধ। যা পান্তা ভাত ও টক দই দিয়েও কেউ কেউ পরিবেশন করেন। আর এটা শুধু ব্রত পালনকারী মায়েরাই খান না, পরিবারের অন্য সদস্যদের পাতেও পরিবেশন করা হয়। যা খেয়ে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীরকে লড়াই করতে প্রস্তুত করেন গ্রাম বাংলার আমজনতা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার