শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | নেই থাকা, খাওয়ার জায়গা, একসময়ের দাপুটে নেতার এখন রাত কাটছে শ্মশানে

Pallabi Ghosh | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ১৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। নেই চিকিৎসা করানোর পয়সা। পরিবারে কেউ নেই। তাই তারাপীঠ শ্মশানেই দিন কাটছে প্রাক্তন বিজেপি নেতার। ভিক্ষে করেই এখন তিনি জোগাড় করছেন তাঁর খাওয়ার টাকা। অথচ একসময় এই ইন্দ্রজিৎ সিনহা ওরফে বুলেট ছিলেন বঙ্গ বিজেপির স্বাস্থ্য পরিষেবা সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। 

সেদিনের ইন্দ্রজিৎ একসময় চুটিয়ে করেছেন রাজনীতি। দিলীপ ঘোষ যখন রাজ্যের সভাপতি হয়েছিলেন তখন তাঁর নাম ছড়িয়ে পড়েছিল জেলা ছাড়িয়ে রাজ্যেও। অথচ আর্থিকভাবে তিনি এখন এতটাই দুর্বল যে সাধারণ চিকিৎসা পর্যন্ত করানোর ক্ষমতা তাঁর নেই। নেই থাকা খাওয়ার কোনও ঠিকানা। বেঁচে থাকার জন্য আপাতত ভিক্ষাবৃত্তি সম্বল ইন্দ্রজিতের। গত দু'মাস ধরে তাই তারাপীঠ শ্মশানেই ভিক্ষা করে দিন আনি দিন খাই করে আছেন ইন্দ্রজিৎ। রাত কাটাতে হচ্ছে গাছতলায়। 

ইন্দ্রজিতের কথায়, 'দলের জন্য একসময় প্রাণপাত করেছি। পার্টির যে কোনও নেতা-কর্মী যখন রোগে আক্রান্ত হয়েছেন তখন তাঁদের জন্য সুলভে ওষুধের ব্যবস্থা করেছি। দলের কাজ করতে গিয়ে প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়েছিলাম। তাই আজ নিজের চিকিৎসা এমনকী ভরণপোষণের ব্যয়ও বহন করতে পারছি না। তাই বাটি হাতে আজ আমায় ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে। বিজেপি এরাজ্যে আজ অনেক বড় হয়েছে। পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল। কিন্তু আমার মতো হারিয়ে যাওয়া সামান্য কর্মীর কথা হয়ত নেতাদের কানে পৌঁছয় না। তারাপীঠের কিছু স্থানীয় মানুষের আশ্রয়ে রয়েছি।' 

আশার কথা ইতিমধ্যেই ইন্দ্রজিতের এই দুরাবস্থার কথা কানে পৌঁছেছে রাজ্য পর্যায়ের নেতাদের। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাঁর ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন, সমাজমাধ্যম থেকে তিনি বিষয়টি জানতে পেরেছেন এবং বীরভূমের জেলা নেতৃত্বকে ইন্দ্রজিতের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে সুকান্ত জানিয়েছেন, পশ্চিমবঙ্গের গোটা বিজেপি পরিবার ইন্দ্রজিতের পাশে আছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া