শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Villagers of Murshidabad are mourning over the death of youths in Kolkata

রাজ্য | কলকাতায় নর্দমা পরিষ্কার করতে নেমে যুবকের মৃত্যু, শোকের ছায়া মুর্শিদাবাদে, সোমবারই গ্রামে ফিরছে দেহ

AD | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৪৪Abhijit Das

শ্রেয়সী পাল: পরিবারের আর্থিক হাল ফেরাতে মুর্শিদাবাদ জেলার সুদূর লালগোলা ব্লকের আয়েরমারি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় নর্দমা পরিষ্কার করতে গিয়েছিলেন দুই শ্রমিক। রবিবার সকালে নর্দমার বর্জ্য পরিষ্কার করতে নেমে সেখানে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় তিন সাফাই কর্মী ফরজেম শেখ, হাসিবুল ইসলাম এবং সুমন সর্দার। এদের মধ্যে ফরজেম ও হাসিবুল মুর্শিদাবাদের লালগোলা থানার আয়েরমারি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। হাসিবুলের বাড়ি টিকড়পাড়া এলাকায় এবং ফরজেমের বাড়ি বাতাপারা এলাকায়। এলাকার দুই যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ এলাকাবাসীরা।  

সোমবার সকাল থেকে মৃত দুই শ্রমিকের পরিবারের সদস্যরা অপেক্ষায় রয়েছেন কখন তাদের নিকটজনের দেহ লালগোলায় এসে পৌঁছবে। প্রশাসন সূত্রের খবর, সোমবার কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে হাসিবুল এবং ফরজেমের দেহের ময়নাতদন্ত করা হচ্ছে। আজ রাতের মধ্যেই তাঁদের দেহ লালগোলায় পৌঁছে যাবে। ইতিমধ্যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং গ্রামবাসীদের তরফ থেকে মৃত হাসিবুল এবং ফরজেমের শেষকৃত্যের জন্য যাবতীয় আয়োজন করে রাখা হচ্ছে। 

আয়েরমারি এলাকার এক বাসিন্দা জানান, জনৈক আলিমুদ্দিন শেখ নামে এলাকারই এক 'লেবার কন্টাকটার'-এর অধীনে 'পাইপ লাইন'-এর কাজ করার জন্য হাসিবুল, ফরজেম এবং লালগোলা থেকে আরও কয়েকজন কলকাতায় গিয়েছিল। গত প্রায় ১৫ বছর ধরে আলিমুদ্দিন লালগোলা থেকে শ্রমিকদেরকে কলকাতা এবং রাজ্যের অন্যান্য প্রান্তে কাজ করানোর জন্য নিয়ে যান। তাঁর অধীনে কর্মরত শ্রমিকদের নর্দমা তৈরি এবং নর্দমা সাফাই করার কাজে বিশেষ দক্ষতা রয়েছে বলে জানা গিয়েছে। 

টিকরপাড়ার বাসিন্দা হাসিবুলের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। বাড়িতে দুই সন্তান-সহ স্ত্রী, বাবা-মা এবং তিন ভাই রয়েছে। হাসিবুল এবং তাঁর ভাইরা দিনমজুরির কাজ করে পরিবারের হাল ফেরানোর চেষ্টা করছিলেন। কিন্তু এরই মধ্যে হাসিবুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। 

বাতাপাড়া গ্রামের বাসিন্দা বছর ষাটেকের ফরজেম মাত্র দেড় মাস আগে কলকাতার লেদার কমপ্লেক্স এলাকায় নর্দমার বর্জ্য পরিষ্কার করার কাজের জন্য গিয়েছিলেন। মৃতের ছেলে জাহাঙ্গির আলম বলেন, 'আমার বোনের ভাল জায়গায় বিয়ে দেওয়ার জন্য টাকা রোজগার করতে বাবা কলকাতায় 'পাইপলাইন'-এর কাজ করতে গিয়েছিলেন। আমারও শরীর খারাপ তাই বেশি কাজ করতে পারি না। বাবার মৃত্যুতে কীভাবে সংসার চলবে আমরা জানি না।'

আয়েরমারি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রুবেল শেখ বলেন,' আমাদের এলাকার দুই বাসিন্দার অকাল প্রয়াণে গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা দুই পরিবারের পাশে রয়েছি। দুই ব্যক্তির দেহ গ্রামে ফিরিয়ে আনার জন্য আমাদের তরফে সবরকম সাহায্য করা হচ্ছে। '


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া