শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | যুবতীর নলিকাটা দেহ উদ্ধার, ৪৮ ঘণ্টা পরেই পুলিশের জালে খুনি

Pallabi Ghosh | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ২৫Pallabi Ghosh

মিল্টন সেন, হুগলি: মাংসের দোকানে কাজ করত বোনের ছেলে। কাজে না যাওয়ায় বকাবকি করেছিলেন মাসি। সেই রাগে ধারালো কাটারি দিয়ে মাসিকে খুন করল বোনপো। জাঙ্গিপাড়ায় মহিলা খুনের ঘটনায় বছর কুড়ির সেই বোনপোকে গ্রেপ্তার করল পুলিশ।

জাঙ্গিপাড়া থানায় সাংবাদিক বৈঠক করে জানালেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণানু রায়। ধৃত আশরফি সেখকে আগামিকাল শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের পাশাপাশি, ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা এবং খুনের প্রকৃত কারণ খতিয়ে দেখবে পুলিশ। যদিও পুলিশের প্রাথমিক অনুমান ঘটনায় একজনই জড়িত।

প্রাথমিকভাবে পুলিশ ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, আশরফি স্থানীয় একটি মাংসের দোকানে কাজ করত। মাস তিনেক ধরে মাসির বাড়িতে থাকছিল। ঘটনার দিন কাজে না যাওয়ার জন্য মাসি আফসানা বেগম তাকে বকাবকি করেন। সেই রাগে মাসিকে খুন করে পালিয়ে যায়।

গত ৩১ জানুয়ারি দুপুরে গলার নলি কাটা এবং মাথায় আঘাত লাগা অবস্থায় আফসানা বেগম (৩৬) নামে এক গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার হয় হুগলির জাঙ্গিপাড়া থানার ফুরফুরা ফুলবাগান এলাকায়। মৃতার ভাই গোলাম হোসেন জাঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওইদিন। অভিযোগ পেয়ে প্রথমে সন্দেহভাজন দু'জনকে আটক করে পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত হয় আশরাফি শেখ অর্থাৎ মৃতার বোনপো এই খুন করেছে। পুলিশি জেরায় মাসিকে খুনের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। তাকে ধরার ক্ষেত্রে মোবাইল টাওয়ার লোকেশান খুব গুরুত্বপূর্ণ ছিল বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। খুনের ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধী ধরতে পারল পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া