রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০২ ফেব্রুয়ারী ২০২৫ ০৪ : ৪৪Abhijit Das
রিয়া পাত্র
বইমেলার প্রথম রবিবার। সবে বিকেল শেষ হওয়ার মুখে। প্রি প্ল্যানড্ ভিড় বাড়ছে করুণাময়ীতে। সেই ভিড় দেখে অবশ্যই প্রকাশকদের মুখে হাসি। একই সঙ্গে ভিড় যত বাড়ে, তত বাড়ে ব্যস্ততা। একদিকে বইয়ের হিসেবনিকেশ, অন্যদিকে বইমেলা মানেই পরপর গ্রন্থপ্রকাশ, সম্মাননা জ্ঞাপন। সব মিলিয়ে রবিবারটা কেটে গেল ব্যস্ততায়, যেমনটা তাঁরা চেয়েছিলেন।
পূর্ণেন্দু পত্রীর জন্মদিনে তাঁর উপন্যাস সমগ্র প্রকাশ
২ ফেব্রুয়ারি শিল্পী সাহিত্যিক পূর্ণেন্দু পত্রীর ৯৫তম জন্মদিন। তাঁর জন্মদিন তাঁরই ৯টি উপন্যাস দুই খণ্ডে প্রকাশ করল দে'জ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দে'জ এর কর্ণধার সুধাংশু শেখর দে, শুভঙ্কর দে, সাহিত্যিক নলিনী বেরা, অমর মিত্র, পূর্ণেন্দু পুত্র পূণ্যব্রত পত্রী। বই দু'টির সম্পাদক অমিত মণ্ডল।
কেন আচমকা পূর্ণেন্দুর উপন্যাস নিয়ে কাজের ভাবনা? কলেজবেলা থেকে কথোপকথন পড়ে যে ভাল লাগার সূচনা, দিনে দিনে ফিকে হওয়ার বদলে বেড়েছে আসলে কয়েকগুণ। মাঝে পড়াশোনার জগতে, গবেষণার বিষয় হিসেবেও বেছে নিয়েছেন পূর্ণেন্দু পত্রীকে। তখনই বোঝেন, কোনও নির্দিষ্ট ভাগে নয়, তিনি আসলে প্রচ্ছদ থেকে ভিতরের পাতার ছোটগল্প, কবিতা, উপন্যাসে ছড়িয়ে রয়েছেন অসম্ভব সত্যি হয়ে। দে' জ পূর্ণেন্দু পত্রী নিয়ে কাজ করে চলেছে বহুদিন ধরেই। অমিতের দীর্ঘ খোঁজের শেষে ৯টি উপন্যাসকে দুই খণ্ডে প্রকাশ করল তারা। উল্লেখ্য, এই ৯টি উপন্যাসের মধ্যে তিনটি অগ্রন্থিত।
কিশোর সাহিত্য সম্মান
পত্রভারতী এবং দীনেশচন্দ্র সেন্টিনারি ফাউন্ডেশন ট্রাস্ট পূর্বসূরিদের প্রতি উৎসর্গীকৃত 'কিশোর সাহিত্য সম্মান' প্রদান করল রবিবার। দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার পেলেন দেবজ্যোতি ভট্টাচার্য, সাধনা স্মৃতি পুরস্কার পেলেন সুস্মেলি দত্ত, দিলীপ স্মৃতি পুরস্কার পেলেন কৃষ্ণেন্দু মণ্ডল, অনীশ দেব স্মৃতি পুরস্কার পেলেন অভীক সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুমকি চট্টোপাধ্যায়, ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, প্রচেত গুপ্ত-সহ বিশিষ্ট জনেরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ