শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ফের টার্গেট মালদার তৃণমূল নেতৃত্ব, মানিকচকের বিধায়ককে গাড়িচাপা দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ

Kaushik Roy | ০২ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ১১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: অল্পের জন্য প্রাণে বাঁচলেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। জানা গিয়েছে, মালদার মানিকচক এলাকার রাজ্য সড়কের ওপর ধরমপুরের কাছে সাবিত্রি মিত্রের গাড়িকে সামনে থেকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে একটি গাড়ি। বিধায়কের গাড়ির চালকের তৎপরতায় সেই সময় প্রাণে বাঁচলেও সন্দেহজনক গাড়িটি ফলো করতে থাকে বিধায়কের গাড়িটি, এমনটাই খবর সূত্রে। বিধায়ক সাবিত্রী মিত্র লোকালয়ে পৌঁছে গাড়ি দাঁড় করিয়ে মানিকচক থানা এবং মিল্কি পুলিশ ফাঁড়িতে খবর দেয়। সন্দেহজনক গাড়িটির খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১০টা নাগাদ। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাস জুড়ে একের পর এক গুলি চালানোর ঘটনা ঘটেছে মালদায়। মৃত্যু হয়েছে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি দুলাল সরকার সহ তিন জনের।

 

এরপর আবার তৃণমূলের মালদার মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িকে ধাক্কা মেরে প্রাণে মেরে ফেলার চেষ্টা করল দুষ্কৃতীরা। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে নিরাপত্তা নিয়ে। কী কারণে তৃণমূল নেতৃত্বকে টার্গেট করা হচ্ছে তা নিয়ে্ও প্রশ্ন উঠছে। মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, ‘আমি মানিকচক বিধানসভা কেন্দ্র থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলাম। রাস্তায় মিল্কি বলে একটি জায়গাতে সামনে থেকে একটি গাড়ি এসে আমার গাড়িতে ধাক্কা মারার চেষ্টা করে। আমার গাড়ির চালক কোনোমতে কাটিয়ে প্রাণ বাঁচান। কিছুক্ষণ পরে দ্বিতীয়বার আবার আমার গাড়িটিকে ধাক্কা মারার চেষ্টা করা হয়। এরপর গাড়ি চালক একটি গলির মধ্যে গিয়ে গাড়িটি থামিয়ে দেন। সঙ্গে সঙ্গে আমি বিষয়টি মানিকচক থানায় জানাই। আমি গাড়ির নম্বর দিয়ে থানায় জানিয়েছি। পুলিশ গাড়ির খোঁজ চালাচ্ছে’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া