শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০২ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৪৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের ফরাক্কা হাই স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ মনিরুল ইসলামকে মারধর করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই স্কুলেরই এক সহকারী শিক্ষককে শনিবার রাতে গ্রেপ্তার করল ফরাক্কা থানার পুলিশ। ধৃত ওই শিক্ষকের নাম সুজন স্বর্ণকার। তিনি ওই স্কুলে ইংরেজি বিভাগের শিক্ষক ।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, "গোটা ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আমরা একজনকে গ্রেপ্তার করেছি। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।"
প্রসঙ্গত ফরাক্কা হাই স্কুলে নতুন অ্যাকাডেমিক কাউন্সিল দায়িত্ব নেওয়ার পর ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি করা রুটিন নিয়ে কিছু অভিযোগ থাকায় গত শুক্রবার প্রধান শিক্ষক মহম্মদ মনিরুল ইসলামের কাছে ওই স্কুলের কয়েকজন সহকারী শিক্ষক লিখিত অভিযোগ জানান। এরপর ওই দিনই প্রধান শিক্ষক নতুন রুটিন বাতিল করে পুরনো রুটিন অনুযায়ী ক্লাস চালু করে দেন।
অভিযোগ এর কিছুক্ষণের মধ্যে ওই স্কুলেরই চারজন সহকারী শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অরুন্ময় দাসকে সঙ্গে নিয়ে প্রধান শিক্ষকের ঘরে ঢোকেন। দু'পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সময় প্রধান শিক্ষক মহম্মদ মনিরুল ইসলামকে ব্যাপক মারধর করা হয়। সহ শিক্ষকদের মারে প্রধান শিক্ষকের বাঁ পা ভেঙে যায়। তাঁর শরীরের আরও একাধিক জায়গায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
শুক্রবার সন্ধে নাগাদ আহত প্রধান শিক্ষকের স্ত্রী মৌসুমী খান ফরাক্কা থানায় চার শিক্ষক-মহম্মদ তারিফ হোসেন ,কিরণ চন্দ্র দাস, সোহরাব আলী সুজন স্বর্ণকার-সহ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অরুন্ময় দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। ওই অভিযোগের ভিত্তিতে ফরাক্কা থানার পুলিশ ওই চার শিক্ষক এবং স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে সরকারি কর্মচারীকে অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করা, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে।
পুলিশ সূত্রের খবর শুক্রবার রাতে ফরাক্কার একটি এলাকায় অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্কুলের ইংরেজি শিক্ষক সুজন স্বর্ণকারকে গ্রেপ্তার করা হয়েছে।
মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি মহম্মদ মনিরুল ইসলাম বলেন, "আমার শরীরের যন্ত্রণা আরও বেড়েছে। চিকিৎসকরা আমাকে মাথার সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছেন। আমি শুনেছি একজন শিক্ষক গ্রেপ্তার হয়েছেন। আমি চাই বাকি অভিযুক্তরাও গ্রেপ্তার হোক। তবে আমি গোটা ঘটনার কোনও রাজনীতিকরণ চাই না।"
ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন,"আইন আইনের পথে চলবে। আমরা গোটা ঘটনায় দলীয়ভাবে কোনও হস্তক্ষেপ করব না ।আমি আহত প্রধান শিক্ষকের দ্রুত আরোগ্য কামনা করছি।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার