শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | নির্জন মাঠে গৃহবধূকে ধর্ষণ, গলায় ওড়নার ফাঁস দিয়ে খুনের চেষ্টা, জয়নগরে শোরগোল

Pallabi Ghosh | ০২ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৩৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: গৃহবধূকে ধর্ষণের পর খুনের চেষ্টা। ফাঁকা মাঠে আশঙ্কাজনক অবস্থায় গ্রামবাসীরা দেখতে পান গৃহবধূকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জয়নগর থানার পুলিশকে। তড়িঘড়ি জয়নগর থানার পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। 

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। গ্রামবাসীরা ফাঁকা মাঠের মধ্যে এক মহিলার আর্তনাদ শুনতে পান। জয়নগর থানার জাঙ্গালিয়া গ্রামের ফাঁকা মাঠে গিয়ে স্তম্ভিত হয়ে যান গ্রামবাসীরা। এক গৃহবধূ ঠিকভাবে কথা বলতে পারছিলেন না। জামা-কাপড়ে কাদামাখা, মুখে রক্তের দাগ। গলায় ওড়না জড়ানো। এই দৃশ্য দেখেই খবর দেওয়া হয় জয়নগর থানার পুলিশকে। 

জয়নগর থানার পুলিশ গৃহবধূকে উদ্ধার করে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে রেফার করেন। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে গৃহবধূ জানান, তাঁকে সাব্বির নামে এক ব্যক্তি ধর্ষণ করে গলায় ওড়নার ফাঁস দিয়ে খুনের চেষ্টা করেছে। গৃহবধূর বাড়ি মগরাহাটে। তিনি বিবাহিত। 

গৃহবধূর অভিযোগ, তাঁকে অপহরণ করে নিয়ে আসে সাবির। তারপর নির্জন ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে, গলায় ওড়নার ফাঁস দিয়ে খুনের চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া