শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | টানা ১৪৪ ঘন্টা ডিজিটাল অ্যারেস্ট-এর শিকার, খোয়ালেন ১ কোটি ৩ লক্ষ টাকা

RD | ০১ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ২৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ফের ডিজিটাল অ্যারেস্ট। এবার টানা ১৪৪ ঘন্টা ডিজিটালি অ্যারেস্টেড হয়ে রইলেন কেন্দ্রীয় সরকারের এক অবসরপ্রাপ্ত কর্মী। সেইসঙ্গে সাইবার প্রতারকদের হাতে খোয়ালেন ১ কোটি ৩ লক্ষ টাকা। অভিযোগ পেয়ে আসানসোল কমিশনারেটের গোয়েন্দারা কলকাতা ও দিল্লি থেকে গ্রেপ্তার করেছেন ৯ জন সাইবার অপরাধীকে। ধৃতদের মধ্যে সুকৃতি চৌধুরী নামে এক মহিলাও আছে। তাকে কলকাতার হরিদেবপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, এই মহিলাই মাস্টারমাইন্ড। 

চঞ্চল বন্দ্যোপাধ্যায় নামে অবসরপ্রাপ্ত ওই কর্মী পুলিশের কাছে জানিয়েছেন, গত ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি তিনি ডিজিটালি অ্যারেস্টেড ছিলেন। যেই সময়ে তিনি তাঁর ফোন, ল্যাপটপ ব্যবহার করতে পারেননি। কারা যেন ভার্চুয়ালি বেঁধে রেখেছিল তাঁকে। তাঁর কথায়, ১০ জানুয়ারি তাঁর কাছে ক্যুরিয়ার সার্ভিস কোম্পানির নামে একটি হোয়াটসঅ্যাপ কল এসেছিল। যেখানে তাঁকে বলা হয়, তাঁর আঁধার নম্বর ব্যবহার করে বেশ কয়েকটি পার্সেল ব্যাঙ্কক পাঠানো হয়েছে। যার মধ্যে অবৈধ জিনিস আছে। এরপরেই দিল্লি পুলিশ ও সিবিআইয়ের নাম করে অডিও ও ভিডিও কল আসে। ভিডিও কলে চঞ্চল দেখতে পান বেশ কয়েকজন পুলিশকর্মী দাঁড়িয়ে আছেন। তারা জানায়, চঞ্চলকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে। 

এরপর নানা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দুষ্কৃতীরা তাঁর থেকে টাকা হাতিয়ে নেয় বলে চঞ্চলের অভিযোগ। এরপর ঘটনার তদন্তে নেমে পুলিশ শিলিগুড়ির একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পায়। সেই অ্যাকাউন্টের সূত্র ধরে একটি মোবাইল নম্বর এবং নম্বরের সূত্রে হরিদেবপুর ও জগদ্দল থেকে ওই মহিলা-সহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তিনজন ধরা পড়ে দিল্লি থেকে। অভিযুক্তদের সঙ্গে বিদেশেও এই ধরনের গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ আছে বলে পুলিশের অনুমান। সকলকেই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, আসানসোলে এই প্রথম ডিজিটাল অ্যারেস্ট-এর ঘটনা ঘটল এবং প্রথমবারের তদন্তেই সাফল্য পেল পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া