শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০১ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৩৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : নিজের রূপে ফিরছে সুন্দরবন। ধীরে ধীরে সেখানে বাড়ছে পাখির সংখ্যা। সমীক্ষা থেকে দেখা গিয়েছে সুন্দরবনে বর্তমানে ৩২ হাজার পাখির বাস রয়েছে। বিগত বছরের তুলনায় এটি প্রায় ২৫০ শতাংশ বেশি। সুন্দরবনে একটি পাখি উৎসব হয়েছিল। সেখান থেকেই এই সমীক্ষার খবর উঠে এসেছে।
বিগত বছরে এখানে ১৩৫ প্রজাতির সরীসৃপ ছিল সেখানে বর্তমানে ১৫৪ প্রজাতির সরীসৃপ রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন ধীরে ধীরে নতুন জন্ম লাভ করছে সুন্দরবন। ফলে সেখানে ফের বিভিন্ন প্রজাতির পাখিরা এসে নিজেদের বাসা তৈরি করছে। ২৬ জানুয়ারি ২৪ জনের একটি দল গোটা সুন্দরবনের বিভিন্ন এলাকায় ঘুরেছে। তাদের রিপোর্ট হাতে আসার পরই এই তথ্য সামনে এসেছে।
এখানে এলেই পর্যটকরা নানা ধরণের পাখি দেখতে পাচ্ছেন। এখানেই শেষ নয়, এখানকার জঙ্গলে বাঘের সংখ্যাও ক্রমশ বাড়ছে। যারা এখানকার নদীতে মাছ ধরেন তারাও এখন অনেক বেশি সতর্ক থাকছেন। ফলে সেখান থেকে কুমিরদের উপরেও থাকছে নজরদারি। তবে যেভাবে এখানে পাখির সংখ্যা বেড়েছে তাতে এই সংখ্যা আরও বেশি হবে।
বিগত কয়েক বছর আগে এখানে পাখির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। তবে সেখান থেকে ফের একবার নতুন প্রজাতির পাখিরা এসে সুন্দরবনে তাদের বাসা করছে। তাদের দেখে আরও পাখিরা এসে এখানে বাসা করছে। ফলে দ্রুত এখানে পাখির সংখ্যা বেড়েছে।
রিপোর্ট থেকে দেখা গিয়েছে এখানে ৮ টি নতুন প্রজাতির সরীসৃপ দেখা গিয়েছে। ৯১ টি প্রজাতির নতুন পাখির দেখা মিলেছে। নদীতে বাড়ছে কুমিরের সংখ্যাও। এখানকার পাখিদের মধ্যে ৫১ টি প্রজাতি পরিযায়ী এবং বাকি ১০৩ টি প্রজাতি এখানকার স্থায়ী বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন বিগত কয়েক বছরে সুন্দরবনে পরিবেশ যেন নতুনভাবে তৈরি হয়েছে। সেখান থেকে নতুন প্রজাতির পাখিদের আনাগোনা বেড়েছে। এই পরিস্থিতি তৈরি হলে খুব শীঘ্রই সুন্দরবন তার আগের অবস্থায় ফিরে আসবে। এটা একটা ভালো লক্ষণ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার