শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Motorcycle worth rupees one lakh would be sold only in ten thousand gnr

রাজ্য | ১ লাখের বাইক বিক্রি হবে ১০ হাজার টাকায়, এই সুযোগ হারাবেন না, বিজ্ঞাপন দিয়ে জানাল চোর

AD | ০১ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৩৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: একের পর এক দামি বাইক চুরি। প্রতিদিনই অভিযোগ পুলিশের কাছে। অথচ চোরের সন্ধান পাওয়া যাচ্ছিল না। এর মধ্যেই হাতে এল হোয়াটসঅ্যাপে একটি বিজ্ঞাপন। ১ লক্ষ টাকা দামের বাইক বিক্রি হবে মাত্র ১০ হাজার টাকায়। সন্দেহ হওয়ায় যোগাযোগ করে পুলিশ। শেষপর্যন্ত ক্রেতা সেজে চোর পাকড়াও। পূর্ব মেদিনীপুরের পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চুরি ৩০টি বাইক। ধরা পড়েছে চক্রের পান্ডা সৈকত সামন্ত-সহ বেশ কয়েকজন। 

জানা গিয়েছে, জেলায় বাইক চুরির তদন্তে নেমে পুলিশ জানতে পারে কাঁথি এলাকার যুবক সৈকত রীতিমতো বিজ্ঞাপন দিয়ে জানাচ্ছে তার কাছে খুব ভালো মানের বাইক বিক্রি আছে। দাম ১ লক্ষ টাকা হলেও সে ১০ হাজারে দিয়ে দেবে। সন্দেহ হওয়ায় পুলিশ ক্রেতা সেজে যোগাযোগ করে তার সঙ্গে। হোয়াটসঅ্যাপে 'ক্রেতা' পুলিশকর্মীকে একটি ছবি পাঠায় সৈকত। এদিক থেকে পছন্দ হওয়ার কথা জানালেই রামনগরের কাছে একটি জায়গায় বাইক হাতে তুলে দেবে বলে সৈকত ওই পুলিশকর্মীকে জানায়। দাম ঠিক হয় ১৫,০০০ টাকা।

নির্দিষ্ট দিনে ক্রেতা সেজে ওই পুলিশকর্মী যান। সেইসঙ্গে আগে থেকেই গোটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েন পুলিশকর্মীরা। বাইক নিয়ে আসা মাত্রই তাকে ঘিরে ফেলা হয়। এরপর শুরু হয় জেরা। উঠে আসে একের পর এক চুরির ঘটনা। দেখা যায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বাইক চুরি করে সৈকত ও তার দলের সদস্যরা রামনগরের ঠিকরা মোড়ে তার শ্বশুরবাড়িতে এনে রেখে সেখান থেকেই বিক্রি করত। পুলিশি অভিযানে উদ্ধার হয় ৩০টি চুরি যাওয়া বাইক। যার মধ্যে ১৭টি বাইক কাঁথি আদালতের নির্দেশে পুলিশ তার আসল মালিকদের ফিরিয়ে দিয়েছে। এর আগে বেশ কিছু চোরাই বাইক সৈকত আসল দামের থেকে অনেক কম দামে বিক্রি করে দিয়েছে। যেগুলি সন্ধান চালাচ্ছে পুলিশ এবং সেইসঙ্গে অভিযুক্তদের জেরা করে দলটির বাকি সদস্যদের খোঁজ করা হচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া