শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০১ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৫৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: স্কুলের অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠক চলাকালীন নিউ ফরাক্কা হাই স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ মনিরুল ইসলামকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল ওই স্কুলেরই কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে। গুরুতর আহত ওই শিক্ষক বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই প্রধান শিক্ষকের বাম পা ভেঙে যাওয়া ছাড়াও তাঁর চোখে এবং শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, স্কুলে গন্ডগোলের ঘটনার কথা তাঁরা জানতে পেরেছেন। তবে আহত ওই চিকিৎসকের তরফ থেকে শনিবার দুপুর পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
হাসপাতাল শয্যা থেকে আক্রান্ত প্রধান শিক্ষক মহম্মদ মনিরুল ইসলাম বলেন, '২০১৯ সালে আমি নিউ ফরাক্কা হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর থেকেই কিছু শিক্ষক এবং অন্য কয়েকজন ব্যক্তি তাঁদের ব্যক্তিগত স্বার্থে আমার পেছনে লাগতে শুরু করেন। আমি যাতে স্কুলের প্রধান শিক্ষকের পদ ছেড়ে দিই তার জন্য আমার উপর দীর্ঘ কয়েক বছর ধরে চাপ দেওয়া হচ্ছে।'
তিনি জানান, 'সম্প্রতি স্কুলের নতুন অ্যাকাডেমিক কাউন্সিল দায়িত্বভার নেওয়ার পর তাঁরা বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীদের রুটিন তৈরি করেছে। কিন্তু সেই রুটিন নিয়ে ১২-১৩ জন শিক্ষক আমাকে তাঁদের অসুবিধার কথা জানিয়েছেন।'
প্রধান শিক্ষক বলেন,' শুক্রবার স্কুল চলাকালীন কয়েকজন শিক্ষক তাদের লিখিত অভিযোগ দেওয়ার পর আমি নতুন রুটিন সাময়িকভাবে স্থগিত করে দিই। এরপরই আমার স্কুলের চারজন শিক্ষক-মহম্মদ তারিফ হোসেন-সহ আরও তিন শিক্ষক স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অরুন্ময় দাসকে সঙ্গে নিয়ে আমার ঘরে ঢুকে বাকি শিক্ষকদেরকে বার করে দেন।'
তাঁর অভিযোগ, 'ঘরে ঢুকেই তারিফ হোসেন আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন এবং আমাকে মেরে ফেলার হুমকি দেন। সেই সময় আমি প্রতিবাদ করলে আমাকে লাথি -ঘুসি- চড় ছাড়াও শক্ত কিছু দিয়ে পিঠে -বুকে -পায়ে ব্যাপক মারধর করা হয়।' প্রধান শিক্ষকের অভিযোগ গোটা ঘটনাটি ঘটেছে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অরুন্ময় দাসের উপস্থিতিতে।
আহত অবস্থায় ওই শিক্ষককে প্রথমে ফরাক্কার একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে রাতের দিকে ওই চিকিৎসককে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। রাতেই ওই চিকিৎসকের পায়ে একটি অপারেশন করেন চিকিৎসকরা। প্রধান শিক্ষক জানান-শনিবার বিকেলের মধ্যে আমার স্ত্রী ফরাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।
অন্যদিকে তাঁর উপস্থিতিতেই স্কুলের মধ্যেই দুই শিক্ষকের 'মারামারি' হয়েছে তা স্বীকার করে নিয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি অরুন্ময় দাস। তিনি বলেন,' একটি রুটিন নিয়ে গতকাল যে ঘটনাটি ঘটেছে তা সম্পূর্ণ অনভিপ্রেত। আমি দু'পক্ষকে থামানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি।'
প্রধান শিক্ষককে মারধরের এই ঘটনায় মূল অভিযুক্ত শিক্ষক মহম্মদ তারিফ হোসেন বলেন,' প্রধান শিক্ষকই প্রথমে আমাকে কলার ধরে মারধর করার চেষ্টা করেন। আমি কেবলমাত্র আত্মরক্ষার চেষ্টা করেছি। সেই সময় প্রধান শিক্ষক পড়ে যান এবং তাতেই তিনি আহত হয়েছেন।'
ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম জানান, 'আজই আমি গোটা ঘটনাটি জানতে পেরেছি। দ্রুত আমি দু'পক্ষের শিক্ষকদের নিয়ে বসে গোটা ঘটনাটি সমাধানের চেষ্টা করছি।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার