সোমবার ২৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১১ ডিসেম্বর ২০২৩ ১৯ : ০৫Rajat Bose
বর্তমানে আলিপুরদুয়ার জেলার দলমোড়, রামঝোড়া, লঙ্কাপাড়া, রায়মাটাং ও কালচিনি এই পাঁচটি চা বাগান বন্ধ রয়েছে। শ্রমিকেরা ৮ ঘন্টা কাজ করতে না চাওয়ায় তৈরি হওয়া টানাপোড়েনের জেরে বানারহাটের রিয়াবাড়ি চা বাগানও বন্ধ। এই ছ’টি চা বাগান অধিগ্রহণ করার কথাই মুখ্যমন্ত্রী বললেন কি না তা অবশ্য জানা যায়নি। বন্ধ বাগানের শ্রমিকদের দেড় হাজার টাকা করে ভাতা প্রদানের কথাও মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন। এরই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান যে সমস্ত চা শ্রমিকদের চা সুন্দরীর ঘর দেওয়া সম্ভব নয়, তাদের জমির পাট্টা দেওয়া হবে। এছাড়া সব চা বাগানে পড়ে থাকা উদ্বৃত্ত জমি সরকার অধিগ্রহণ করে তা চা শ্রমিকদের মধ্যে বন্টন করে দেবে। শ্রমিকদের ঘর বানানোর জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করেও দেওয়া হবে, তারা নিজেদের মতো ঘর বানিয়ে নেবে। তিনি জানান, আগামী ১৫ ডিসেম্বর থেকে রাজ্যে আবারও দুয়ারে সরকার শিবির চালু হচ্ছে। এখনও যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ওঠেনি, যারা জাতিগত শংসাপত্র পাননি, যাদের বিভিন্ন সরকারি কাজ বাকি তাঁদের এই শিবিরের সুবিধা নেওয়ার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে আগামী ১৮ ডিসেম্বর তিনি দিল্লি যাচ্ছেন। টানা তিনদিন তিনি রাজধানীতেই থাকবেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে আবেদনও জানিয়েছেন। অষ্টম শ্রেণিতে উঠলেই ছাত্ররা সাইকেল পাচ্ছে, দ্বাদশ শ্রেণিতে মোবাইল, মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে, মহিলাদের ৬০ বছর বয়স পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে, তার পর বার্ধক্যভাতা। এদিন এই সভামঞ্চ থেকে ২৬ হাজার মানুষকে বিভিন্ন সরকারি সুবিধা দেওয়া হয়। ৬ হাজারের অধিক চা শ্রমিককে জমির পাট্টা প্রদান করা হচ্ছে। এরই সঙ্গে তিনি বলেন যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কলোনিতে বসবাস করেন তেমন বাসিন্দাদের উদ্বাস্তু পাট্টাও দেওয়া হচ্ছে। এদিন ১৬৯৯টি এমন পাট্টা দেওয়া হয়। সভা শেষে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার