রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ৩১ জানুয়ারী ২০২৫ ০৪ : ০৮Riya Patra
রিয়া পাত্র
কথায় আছে, শীত পড়লেই যেমন নলেন গুড়ের কথা মনে পড়ে, তেমনই মনে পড়ে বইমেলার কথা। তবে এবারের আবহাওয়া বলছে 'সে গুড়ে বালি'। অর্থাৎ শীতকাল বঙ্গে এসেছিল। বইমেলাও এসেছে। কিন্তু কোনও এক মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে নাকি এবার সেভাবে দেখা হল না তাদের। কে আগে গেল, কে দেরিতে এল এখনও সে আলোচনা হয়নি। কারণ এখন আলোচনায় বসতে গেল নাকি বইমেলাও চোখে ধূলো দিয়ে চলে যাবে। অগত্যা, শিরশিরে বাতাস আর অল্প গরম ভাব নিয়ে চলছে বইমেলা ঘোরা। বইমেলা শুরুর পর আজ প্রথম শুক্রবার। স্বাভাবিক ভাবেই ভিড় একটু বেশি।
তৃতীয় দিনের আজকাল ডট ইন বইমেলা ঘুরে কী কী খুঁজে পেল জানেন?
কুণাল ঘোষের বই উদ্বোধন
তৃণমূল নেতা কুণাল ঘোষ। একই সঙ্গে তাঁর সাহিত্যচর্চার বিষয়ও অজানা নয়। শুক্রবার বইমেলায় প্রকাশিত হল তাঁর বই 'যে নদী হারায়ে গতি'। বই উদ্বোধনে উপস্থিত ছিলেন লেখক নিজে, উপস্থিত ছিলেন দীপ প্রকাশনের সুকন্যা মণ্ডল, বিশিষ্ট সাহিত্যিক প্রচেত গুপ্ত, ডাক্তার সুদীপ্ত ব্যানার্জি, দীপ প্রকাশনের কর্ণধার দীপ্তাংশু মণ্ডল।
পাঁচ মিনিটে ক্যারিকেচার
চার নম্বর গেট দিয়ে ঢুকে কিছুটা এগোতেই চোখে পড়বে। এক তরুণ একমনে আঁকছেন সামনে বসে রয়েছেন যাঁরা তাঁদের কার্টুন চিত্র। সময় লাগছে ৫ থেকে ৭ মিনিট। পূর্ব মেদিনীপুরের সপ্তক সর বিধাননগর কলেজে পড়ছেন পলসায়েন্স নিয়ে। সঙ্গেই প্রস্তুতি চলছে ইউপিএসসির। সেই সূত্রেই কলকাতায় আসা সপ্তকের। আঁকা শিখেছেন ছোট থেকে। বড় হয়ে ক্যারিকেচার বিষয়টা আবিষ্কার করেছেন। তারপরেই এই দুবছর আসছেন কলকাতায়। মনে করেন, যাঁরা বই কেনেন, পড়েন, পাঠকরা ভালোবাসেন শিল্পকেও। সেই কারণেই বইমেলায় আসেন। যেকদিন আসবেন, তাতে ছবি এঁকে যে রোজগার হয়, তা দিয়ে নতুন রঙ কেনা হয় যেমন, তেমনই উপহার কেনা হয় পরিবারের জন্য। বাকি কিছু পকেট মানি।
'ব্লেজ-এক অগ্নিসনাত জীবনকথা'-র আনুষ্ঠানিক প্রকাশ
৩১ জানুয়ারি বিকেলে বইমেলার প্রেস কর্ণারে উদ্বোধন হল 'ব্লেজ-এক অগ্নিস্নাত জীবনকথা' বইটি। মূল বইটি ইংরেজি ভাষায় লিখেছেন নিধি পোদ্দার এবং সুশীল পোদ্দার। বইটির বঙ্গানুবাদ করেন সপ্তর্ষি চ্যাটার্জি।
বইমেলার রসিদে এক্সট্রা সুযোগ কলেজ স্ট্রিটে
বইমেলায় বই কিনলে কী লাভ? বেশি ছাড় কোথায়, বইমেলায় নাকি কলেজ স্ট্রিটে? এই ধরনের বহু প্রশ্ন ঘোরে পাঠকের মনে। বইমেলায় খোঁজ নিয়ে জানা গেল ধানসিঁড়ি প্রকাশনের অভিনব ভাবনার কথা। বইমেলায় কেউ এই প্রকাশন থেকে বই কিনলে, বইমেলা শেষে সেই রসিদ কলেজস্ট্রিটের ৫, সূর্যসেন স্ট্রিটের দোকানে দেখালে মিলবে অতিরিক্ত ছাড়। তবে এই সুযোগ মিলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ