রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বইমেলা | হাজারে হাজারে পুলিশ! দু'পা যেতে না যেতেই সতর্ক নজর! বইও উল্টে দেখছেন পুলিশকর্মীরা

Riya Patra | ৩১ জানুয়ারী ২০২৫ ০৪ : ০৩Riya Patra

রিয়া পাত্র 


৬নম্বর গেটের পাশে হালকা একটা জটলা। 'কী হচ্ছে? ঝামেলা কোনও?' ভ্রু কুঁচকে এগিয়ে গেলেন বছর ২৬ এর যুবক। বাড়ি উত্তর দিনাজপুর। ছোট থেকে কলকাতা বইমেলার কথা শুনেছেন বহু। বড় হয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি দেখেছেন। এবারের বইমেলায় এসেছেন। ইতিমধ্যে প্রায় মুখস্থ মেলার কোনদিকে কী রয়েছে। টানা ১৩দিন থাকবেন কলকাতা বইমেলায়, সেকথা  জানিয়েছেন সেখানকার বন্ধুদেরও। তবে ঘুরবেন কতটা? সেটা জানেন না। বরং সেসব নিয়ে ভাবছেন না ততটা। মাথায় ঘুরছে, এই বড় দায়িত্ব, পালন করতে হবে নিষ্ঠার সঙ্গে। ওই যুবকের মতোই প্রথমবার কলকাতা বইমেলায় এসেছেন, এমন রয়েছেন আরও কয়েকজন। তাঁরা সবাই পুলিশকর্মী। বইমেলার ১৩দিন তাঁরা সামলাবেন পরিস্থিতি। বই আর পাঠকের ভিড়ে তাঁদের নজর থাকবে কড়া। 


আন্তর্জাতিক কলকাতা বইমেলা সুষ্ঠভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর পুলিশ, প্রশাসন। কতজন পুলিশ রোজ থাকছেন বইমেলা চত্বরে? কীভাবে সামলাচ্ছেন পরিস্থিতি? আজকাল ডট ইন-কে জানালেন ডিসি বিধাননগর অনীশ সরকার।


বইমেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিদিন মেলা প্রাঙ্গণে থাকছেন অন্তত আড়াই হাজার পুলিশ। পরিস্থিতি, ভিড়ের বিচারে সপ্তাহের শেষের দিনগুলি অর্থাৎ শনি রবিবার, ছুটির দিন অর্থাৎ সরস্বতীপুজোর দিন আরও বেশি পুলিশ মোতায়েন করা হতে পারে। 

মেলায় রয়েছে ৯টি দরজা। ডোর ফ্রেম ডিটেক্টর রয়েছে সব দরজায়। প্রত্যেকের ব্যাগ পরীক্ষা করা হচ্ছে মেলায় প্রবেশের আগে। দরজায় থাকছেন ইউনিফর্মড পুলিশ। একজন করে ইন্সপেক্টর থাকছেন প্রতি দরজায়। মেলা কয়েকটি জোনে বিভক্ত। সেসব জোনের দেখভালের জন্য দায়িত্বে রয়েছেন একজন করে ডিএসপি, থাকছেন অ্যাসিস্টেন্ট এসপি কিংবা ইন্সপেক্টর। তাঁদের অধীনে থাকছেন পুলিশ কর্মীরা। তাঁরা টহল দিচ্ছেন মেলা প্রাঙ্গণ। এবারের মেলায় চারটি ওয়াচ টাওয়ার রয়েছে। সেখান থেকে নজরদারি চলছে মেলার উপর। সিপি বিধাননগর, জয়েন্ট সিপি বিধাননগর মাঝে মাঝেই ঘুরে দেখছেন মেলাপ্রাঙ্গন। পরিস্থিতির উপর নজর রাখতে বহু জায়গায় রয়েছে সিসিটিভি। ১২টা থেকে ৯টা পর্যন্ত নজরদারিতো চলছেই, তার আগে পরে, অর্থাৎ রাত্রি ৯টা থেকে পরের দিন ১২টা পর্যন্তও পুলিশ থাকছেন মেলায়। নজরদারি চালাচ্ছেন সর্বত্র, সর্বক্ষণ। 


এত বড় দায়িত্ব পালন। তার মাঝেও কী কী বই কিনবেন তার তালিকা প্রস্তুত। পকেটে এক টুকরো কাগজে লেখা রয়েছে। ফুরসৎ মিললেই, কিনে ফেলছেন একে একে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া