শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ৩১ জানুয়ারী ২০২৫ ০০ : ৫৩Abhijit Das
মিল্টন সেন: হাঁটুর নিচ থেকে দুটো পা নেই। ট্রেনে কাটা পড়ে পা বাদ গেছে অনেক আগেই। ভিক্ষা করে দিন গুজরান হত। অথচ ভিক্ষার আড়ালে অপরাধজগতের সঙ্গে যোগ ছিল গভীর। একাধিক চুরি ছিনতাইয়ের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। চার বছর আগের খুনের মামলায় ব্যান্ডেলের সেই কুখ্যাত দুষ্কৃতি ছোট্টু পান্ডেকে শুক্রবার যাবজ্জীবন কারাদণ্ড দিল চুঁচুড়া আদালত। জানা গিয়েছে, ২০২০ সালের ২৮ অক্টোবর রাতে ব্যান্ডেল স্টেশন রোড এলাকায় ওভারব্রিজের কাছে মদের ঠেকে বচসায় জড়িয়ে পড়ে ছোট্টু। সেখানেই রিক্সাচালক রামদাস মাঝিকে(৩০) ছুরি মেরে খুন করেন তিনি। পাঁজরে ছুরি ঢুকিয়ে দেন। খবর পেয়ে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার পরের দিন রামদাসের ভাই শ্যাম মাঝি চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনাস্থলের পাশে থাকা একটি ঘুমটি থেকে রক্তাক্ত ছুরি উদ্ধার হয়। তিন মাসের মধ্যে চার্জশিট জমা দেওয়া হয় আদালতে।
চুঁচুড়া আদালতের প্রথম অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় শর্মার এজলাসে শুরু হয় মামলার বিচার পর্ব। মামলার সরকারি আইনজীবী অরূপ চট্টোপাধ্যায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন। অভিযুক্ত বিচারাধীনবন্দি থাকা অবস্থায় চলে মামলার বিচার। গত বুধবার আদালত ছোট্টুকে দোষী সাব্যস্ত করা হয়। শুক্রবার সাজা ঘোষণা করে আদালত। এই প্রসঙ্গে হুগলি জেলা মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি বলেছেন, যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের সাজা ঘোষনা করেছে আদালত। সঙ্গে দশ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরও ছয় মাসের জেল। যার দু'টি পা নেই, এরকম একজন বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি কতটা ভয়ঙ্কর হতে পারেন ব্যান্ডেলের এই ঘটনা তার প্রমাণ। এ দিন আদালতে সাজা ঘোষণার পর ছোট্টু নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
ছবি পার্থ রাহা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার