শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

An old man from Baidyabati goes missing in Maha Kumbh Mela 2025

রাজ্য | মহাকুম্ভে গিয়ে নিখোঁজ বৈদ্যবাটির প্রৌঢ়, উৎকণ্ঠায় দিনযাপন পরিবারের

AD | ৩১ জানুয়ারী ২০২৫ ০০ : ২৭Abhijit Das

মিল্টন সেন: ক্রমশই দীর্ঘ হচ্ছে মহাকুম্ভে নিখোঁজের তালিকা। এবার বৈদ্যবাটির এক প্রৌঢ় নিখোঁজ হয়ে গেলেন মহাকুম্ভে। এর আগেও মহাকুম্ভে পুণ্যস্নান করেছেন। ফিরেও এসেছেন। এবারে প্রয়াগরাজের মহাকুম্ভে গিয়ে ফিরলেন না বৈদ্যবাটির বাসিন্দা দীনেশ ঘোষ। চার দিন পরেও খোঁজ নেই তাঁর। প্রতীক্ষা ক্রমশই দীর্ঘ হচ্ছে। কোনও যোগাযোগ নেই। চরম উৎকণ্ঠায় পরিবার। বাবাকে খুঁজে পেতে বাধ্য হয়ে উত্তরপ্রদেশ রওনা দিচ্ছেন ছেলে হিরন্ময়। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, দুই প্রতিবেশী বন্ধুকে সঙ্গে নিয়ে গত ২৭ জানুয়ারি মহাকুম্ভ যাত্রায় বেরিয়ে ছিলেন বৈদ্যবাটি জে এন গুপ্ত লেনের বাসিন্দা বছর ৪৮-এর দীনেশ। পেশায় তিনি মাছের ব্যবসায়ী। ধর্মকর্মে বিশ্বাসী দীনেশ আগেও বেনারস, কাশি, গয়ার মতো ধর্মীয় স্থানে গিয়েছিলেন। ২০১৩ সালেও কুম্ভে গিয়েছিলেন। আগে কখনও এই পরিস্থিতিতে পড়তে হয়নি পরিবারকে। পরিবার জানিয়েছে, গত সোমবার সাঁতরাগাছি স্টেশন থেকে আনন্দ বিহার মেলে কুম্ভ যাত্রা করেন দীনেশ। সঙ্গে ছিলেন প্রতিবেশী দুই যুবক শুভঙ্কর জানা ও সন্টু মন্ডল। মঙ্গলবার অর্থাৎ তার ঠিক পরের দিন দুপুর ২টোয় প্রয়াগরাজে পৌঁছন। বুধবার ২৯ জানুয়ারি ভোর সাড়ে ৫টায় সঙ্গম ঘাটে স্নান করতে যাওয়ার সময় নিখোঁজ হয়ে যান তিনি। শুভঙ্কর ও সন্টু অনেক খুঁজেও দীনেশ বাবুর খোঁজ পাননি। ঘাটে মাইকে প্রচার করেও খোঁজ পাওয়া যায়নি। দীনেশের পরিবারকে তাঁর নিখোঁজ হওয়ার খবর জানান শুভঙ্কর এবং সন্টু। প্রয়াগরাজ থেকে বেনারসে বিশ্বনাথ মন্দিরে যাওয়ার কথা ছিল তাঁদের। সেই মতো সেখানের নিদিষ্ট হোটেলেও যান দুই যুবক। কিন্ত সেখানেও পাওয়া যায়নি তাঁকে। 

শুক্রবার বাড়ি ফিরে এসেছেন প্রতিবেশী দুই যুবক। তাঁদের থেকে সবটা জেনে নিয়ে দীনেশের ছেলে প্রয়াগরাজের জজ টাউনের হেল্পলাইনে ফোন করেন। ছবি ও নাম ঠিকানাও দেন। কিন্ত এখনও সেখান থেকে কোনও ফোন আসেননি। অসুস্থ হলেন না হারিয়ে গেলেন কিছুই বুঝতে পারছে না পরিবার। দুশ্চিন্তা বাড়ছে। 
ছবি পার্থ রাহা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া