শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

missing jute mill worker found dead in his locality in Jagaddal

রাজ্য | নর্দমায় মিলল নিখোঁজ জুটমিল কর্মী রক্তাক্ত দেহ, খুন না দুর্ঘটনা? তদন্তে পুলিশ 

AD | ৩১ জানুয়ারী ২০২৫ ২২ : ০৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: রাতে খাওয়ার পর বাড়ি থেকে বেরিয়েছিলেন। বলে গিয়েছিলেন, কিছুক্ষণ পরেই তিনি ফিরবেন। তারপর থেকে দু'দিন ধরে নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে বাড়ির অদূরে নির্জন এলাকায় নর্দমা থেকে নিখোঁজ জুটমিল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার হল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জগদ্দলে। পুলিশ জানিয়েছে, মৃত জুটমিল কর্মীর নাম রাজকুমার চৌধুরী (৫৬)। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত রাজকুমার স্থানীয় একটি জুটমিলে কাজ করতেন। রাত করে বাড়ি ফিরতেন। বুধবার রাতে তিনি জুটমিলের সাপ্তাহিক বেতন পেয়েছিলেন। বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে একই পোশাকে আবার বেরিয়ে পড়েন। বেতনের টাকা তাঁর পকেটেই ছিল। স্ত্রীকে তিনি বলেছিলেন, কিছুক্ষণ পরেই তিনি বাড়ি ফিরে আসবেন। কিন্তু রাতে আর ফেরেননি। পরের দিন স্ত্রী ফুলকি চৌধুরী জগদ্দল থানায় নিখোঁজ ডায়েরি করেন। চারিদিকে তাঁর খোঁজ খবর শুরু হয়। কিন্তু পুলিশ ও রাজকুমারের কোনও সন্ধান দিতে পারেনি। 

শুক্রবার দুপুরে বাড়ির অদূরে নির্জন একটি জায়গায় নর্দমার ভিতরে স্থানীয় বাসিন্দারা একটি দেহ ভেসে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে। তখন জানা যায়, দেহটি নিখোঁজ জুটমিল কর্মী রাজকুমারের। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে কীভাবে রাজকুমারের মৃত্যু হল তা নিয়ে পুলিশ ধন্দে রয়েছে। যে নর্দমায় রাজকুমারের দেহ উদ্ধার হয়েছে, তা বিশেষ গভীর নয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই প্রৌঢ়কে খুন করে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে। একই অভিযোগ তুলেছেন মৃত জুটমিল কর্মীর স্ত্রী ফুলকি দেবীও। তিনি বলেন, 'আমার ধারণা, ওকে কেউ খুন করে নর্দমায় ফেলে দিয়েছে। ওর কোনও শত্রু ছিল না। তাই, কারা ওকে মেরে ফেলল তা বলতে পারব না।' 

স্থানীয় বাসিন্দা নাজমা খাতুন বলেন, 'রাজকুমারবাবু সেদিন জুটমিলে সাপ্তাহিক বেতন পেয়েছিলেন। ওঁর কাছে সেই টাকা ছিল। আমাদের ধারণা, দুষ্কৃতীরা টাকা  কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। রাজকুমারবাবু তাতে বাধা দেন। তারপর হয়ত তাঁকে মেরে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে।' 

 কীভাবে ওই জুটমিল কর্মীর মৃত্যু হয়েছে, তা নিয়ে পুলিশও ধন্দে রয়েছে। মৃত রাজকুমার বাবুর মদ খাওয়ার নেশা ছিল। মদ্যপ অবস্থায় তিনি নর্দমায় পড়ে গিয়ে থাকতে পারেন। তাই, ঘটনাটি খুন নাকি দুর্ঘটনা পুলিশ তা খতিয়ে দেখছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া