শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

octogenarian surobala mondal is famous as samosa dida in her locality

রাজ্য | সিঙাড়ার খ্যাতি ছড়িয়ে পড়েছে বহুদূরে, অশীতিপর সুরবালা মণ্ডলকে লোকে ডাকেন 'সিঙাড়া দিদা' নামে

AD | ৩১ জানুয়ারী ২০২৫ ২১ : ০০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: যে বয়সে পৌঁছে সুরবালা মণ্ডল নিজের একটি দোকান চালাচ্ছেন সে বয়সে পৌঁছে অধিকাংশ মানুষই শয্যাশায়ী হয়ে যায়। অসুখবিসুখ হয়ে ওঠে নিত্যসঙ্গী। কিন্তু অশীতিপর সুরবালা মণ্ডলকে দেখে সেটা বোঝার উপায় নেই‌। শীতের কাঁপুনি থেকে গ্রীষ্মের খরতাপ, সব কিছু উপেক্ষা করে সারাদিন তিনি তৈরি করে যাচ্ছেন সিঙাড়া। লোকের কাছে তিনি পরিচিত 'সিঙাড়া দিদা' নামে। কোচবিহারের তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের অন্দরান ফুলবাড়ির নাটাবাড়ি রোডে তাঁর দোকান। গত ৩৭ বছর ধরে সেখানেই সাধের দোকানটি চালাচ্ছেন সুরবালা মণ্ডল।

এই মুহূর্তে যেখানে জিনিসপত্রের দাম অগ্নিমূল্য সেখানে সিঙাড়া দিদা তাঁর সিঙাড়া বিক্রি করছেন মাত্র আড়াই টাকা দামে। এতটাই তার চাহিদা, তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই সেগুলি বিক্রি হয়ে যাচ্ছে। স্বাদের জন্য  তুফানগঞ্জ ছাড়িয়ে আশেপাশের এলাকায় তাঁর সিঙাড়ার খ্যাতি ছড়িয়ে পড়েছে। 

সিঙাড়া দিদা'র কথায়, 'খুব ছোটবেলা থেকেই এই কাজ করে আসছি। তাই আমার কোনও ক্লান্তি নেই। আর আমার সবসময় চেষ্টা থাকে যাতে আমার দোকান থেকে কেউ খিদে পেট নিয়ে ফিরে না যায়।' লোকের কথায়, বাইরের মুচমুচে আবরণের ভিতর সুস্বাদু আলুর পুরটা মুখে ঢুকে যেন ধীরে ধীরে গলে যায়। স্বাদটা ছড়িয়ে পড়ে গোটা মুখে। তাই অনেক দুর থেকেও লোকে এসে ভিড় জমান তাঁর দোকানের সামনে। 

স্থানীয় বাসিন্দা মানসী মণ্ডল বলেন, 'আশি বছর বয়সী কোনও মহিলা যে একার হাতে দোকান চালাতে পারে সেটা সত্যি কল্পনার বাইরে। সুরবালা মণ্ডলের কথায়, 'কাজ ছেড়ে বাড়িতে বসে পড়লে শরীর ভেঙে পড়ার সম্ভাবনা বেশি। আমি রান্না করতে এবং মানুষকে খাওয়াতে ভালোবাসি। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এটাই করে যেতে চাই আমি।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া