শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | দুর্ঘটনা রুখতে, গতি নিয়ন্ত্রণে কার্যকর স্পিড ম্যানেজমেন্ট পলিসি: স্নেহাশীষ চক্রবর্তী

Riya Patra | ৩১ জানুয়ারী ২০২৫ ২০ : ৩৭Riya Patra

মিল্টন সেন,হুগলি: কলকাতার বুকে র‍্যাস ড্রাইভিং রুখতে অ্যাপ চালু করা হয়েছে। তারপরেও বেপরোয়া গাড়ি চালালে প্রয়োজনে ড্রাইভিং লাইসেন্স বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যেই স্পিড ম্যানেজমেন্ট পলিসি কার্যকর করা হয়েছে। গতি নিয়ন্ত্রণের সেই নির্দেশিকা সারা রাজ্যে বলবৎও করা হয়েছে। রাজ্যের তরফে নির্দেশিকা জারি করা হলেও, সাধারণ মানুষের সেই নির্দেশিকা মেনে চলার ক্ষেত্রে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। শুক্রবার চুঁচুড়ায় 'রোড সেফটি মেলা ২০২৫' এর উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। তিনি বলেছেন, পথ দুর্ঘটনায় মৃত্যু রুখতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে গত ২০১৬ সালের ৮ জুলাই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির সূচনা হয়। পরবর্তী সময়ে এই কর্মসূচির মাধ্যমে অধিকাংশ পথচারী এবং গাড়ি চালকদের সচেতন করা সম্ভব হয়েছে। দূর্ঘটনা অনেকাংশেই কমেছে। তবুও দূর্ঘটনা ঘটছে। কারণ, মানুষের জীবন যাত্রায় গতি এসেছে। মানুষ চেষ্টা করছে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যেতে। ভারতের একাধিক রাজ্যে এখনও পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা এরাজ্যের তুলনায় অনেকটাই বেশি। তবু দুর্ঘটনা কমাতে তৎপর রাজ্য সরকার। 


এদিন সকালে শোভাযাত্রা, স্বাস্থ্য পরীক্ষা থেকে পথ নিরাপত্তা নিয়ে স্লোগান, হেলমেট বিতরণের মধ্য দিয়ে মহা সাড়ম্বরে উদ্বোধন হয় 'রোড সেফটি মেলা ২০২৫'-এর। চুঁচুড়া গোর্খা গ্রাউন্ডে অবস্থিত ইনডোর স্টেডিয়ামে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আয়োজিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, হুগলির জেলাশাসক মুক্তা আর্য, জেলা সভাধিপতি রঞ্জন ধারা, বিধায়ক অসিত মজুমদার, এডিএম (ডি)অমৃতেন্দু পাল, এডিএম (জি)তরুণ ভট্টাচার্য্য, পরিবহন আধিকারিক শুভাশীষ ঘোষ, পরিবহন বোর্ডের মেম্বার বিকাশ রায়, কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি প্রমুখ। 
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছাত্র ছাত্রীদের উদ্দেশে পুলিশ কমিশনার বলেন’, সকলের জেনে রাখা দরকার প্রথমত ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক বা গাড়ি চালানো উচিত নয়। অনেকে আবার মাদকাসক্ত হয়ে গাড়ি চালিয়ে থাকেন। এগুলি আইনত অপরাধ। মনে রাখতে হবে, রোগ ব্যাধিতে নয়, দেশে সব থেকে বেশি মৃত্যু হয় পথ দুর্ঘটনায়। একাধিক হাই স্পিড বাইক এসেছে দেশের বাজারে। জোরে বাইক চালানোর মতো ফাঁকা রাস্তা নেই। অথচ জোরে গাড়ি চালানোর চেষ্টা, বিপদ ডেকে আনছে।‘ উপস্থিত ছাত্র ছাত্রীদের বলেন, ‘সকলকে বলতে হবে গাড়ি আস্তে চালাতে হবে। হেলমেট পরতে হবে।‘ এদিন সকালে ডিআই অফিস ময়দান থেকে জেলা শাসকের অফিস শোভাযাত্রা হয়। আয়োজিত পথ নিরাপত্তা বিষয়ক প্রবন্ধ, স্লোগান এবং আঁকা প্রতিযোগিতায় জয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান মঞ্চ থেকে তিনটি বিভাগে ৩০ জন ছাত্র ছাত্রীকে পুরস্কৃত করা হয়। একইসঙ্গে সারাদিন ধরে চলে জেলায় থাকা পরিবহনের সঙ্গে যুক্ত বহু মানুষের স্বাস্থ্য পরীক্ষার কাজ। প্রত্যেকের হার্ট, রক্ত, চোখ, কান, সহ একাধিক পরীক্ষা করা হয়।
ছবি পার্থ রাহা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া