শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ৩১ জানুয়ারী ২০২৫ ২০ : ৩৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সরস্বতী পুজোর আগেই বাড়ছে ফুলের দাম। বাগদেবীর আরাধনার জন্য গাঁদা হোক, কিংবা পলাশ, দাম চড়চড়িয়ে বাড়ছে। কোলাঘাট পাইকারি বাজারে গাঁদা চেন বিক্রি হচ্ছে প্রতি ফুল ২০ টাকা দরে। কমলা গাঁদা ১৫-২০টাকা। তা মল্লিকঘাট বাজারে পৌঁছাতেই ২৫-৩০টাকা হয়ে যাচ্ছে। দাম বাড়ছে আপেল, বেদানা, আঙুর-সহ বিভিন্ন ফলের। কোলাঘাট, বাগনান থেকে ফুল পৌঁছে যাচ্ছে হাওড়া স্টেশন হয়ে মল্লিকঘাট ফুল বাজারে। বছরভর এখানেই ফুল বিক্রি করেন পিন্টু ভান্ডারি, সমীর সাঁত্রারা। ডায়মন্ড হারবার রায়চক থেকে আসে পলাশ ফুল। সেখানেই কিনতে হচ্ছে প্রতি ফুল ৪টাকা দরে।
এতটা পথ বয়ে এনে প্রতি ফুল ৮-১০ টাকা দরে বিক্রি না করলে লাভের লাভ কি উঠবে? প্রশ্ন তুললেন তাঁরা। একই অবস্থা পদ্মেরও। এখনই পদ্মের দর পৌঁছে যাচ্ছে প্রতি ফুল ২৫-৩০ টাকা দরে। শনি ও রবিবার কী হবে বোঝা যাচ্ছে না বলে জানাচ্ছেন বিক্রেতারা। ফুলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ফলের দাম। হাওড়ার কদমতলা বাজারে আপেল ১৮০, আঙুর ২১০, পেয়ারা ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একটি ডাবের দাম ৫০টাকা। বাজারে আসা সৃজন গুছাইত বলেন, সরস্বতী পুজোর আগে যেভাবে দাম বাড়ছে, পুজোর বাজারে টান পড়বে। বাঙালির ঘরে লক্ষ্মী সরস্বতী পুজোর ঢল বেশি। এই সুযোগ নিয়ে কিছু বিক্রেতা আগেভাগেই দাম বাড়িয়ে দিচ্ছে! শুধু কি ফল ফুলের দাম গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, পদ্ম, পলাশ সবের দাম চড়া। শনি ও রবিবার যে কী অবস্থা হবে তা এখন থেকেই বোধগম্য!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার