শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বইমেলা | বইমেলার শুরুর দিন, সপ্তাহের মাঝেও ভিড়-কেনাকাটা-সেলফিতে রঙিন 

Riya Patra | ২৯ জানুয়ারী ২০২৫ ০৫ : ০৪Riya Patra

রিয়া পাত্র 

জানুয়ারির শেষ বুধবার হঠাৎ একটা ছবি ভাইরাল ফেসবুকে। গেট বন্ধ বইমেলা প্রাঙ্গণের বাইরে জটলা। অপেক্ষায় মানুষ, কখন গেট খুলবে। গেট খুলল বুধবার। করুণাময়ী বাস স্ট্যান্ডের পাশের আপাত ধুলো-ধুলো চারচৌকো জমিতে ফের মিশতে শুরু করল বাঙালির সাধের বইমেলা। 

মাস একেবারে শেষের মুখে। তবুও প্রথম দিনেই উৎসাহের অন্ত নেই। কেউ ট্রেন ধরে শিয়ালদহ, সেখান থেকে মেট্রো ধরে সোজা করুণাময়ী এলেন দুপুর ১২টাতেই। কেউ আবার দুপুরের টিউশনি শেষ করেই প্রিয় লেখকের বইয়ের খোঁজ করছেন। একেবারে শুরুর দিনের রাতেই অন্তত অর্ধেক পড়ে ফেলতে হবে। যেমন প্রিয় অভিনেতার ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো হয় আর কী। দিনভর উৎসাহী, উচ্ছ্বসিত পাঠকের উপস্থিতিতে বইমেলা রইল রঙিন। 

জমজমাট জার্মানি

এবার বাংলাদেশ প্যাভিলিয়ন নেই। একথা আগেই জানতেন সকলে। অনেকেই সেই জায়গায় এবার কী হয়েছে তার খোঁজ করছেন। অনেকেই বলছেন বাংলাদশের না থাকাটা দুঃখের, কিন্তু থিম  কান্ট্রি জার্মানির দিনভর জমজমাটি অনুষ্ঠান আজ কিছুটা মন ভাল করছে।


বইমেলায় ২৯ জানুয়ারি ছিল জার্মানি দিবস। দিনের একেবারে শুরুতেই জার্মানি প্যাভিলিয়নে স্টোরিটেলিং প্রজেক্টের মাধ্যমে বোঝান হয়, কীভাবে দক্ষিণ এশিয়ার পড়ুয়ারা জার্মানিতে গিয়ে পড়াশোনা, বসবাস করেন। জার্মানিতে পড়াশোনার সুযোগ, চাকরি নিয়েও আলোচনা হয় এক পর্যায়ে। আলোচনা হয় সেখানকার সাহিত্য-সহ নানা বিষয়ে। এমনিতেই এবারের বইমেলার থিম  কান্ট্রি, তাছাড়া প্যাভিলিয়ন সজ্জায় এবার নজর কেড়েছে তারা। দিনভর থাকছে জমজমাটি, হয়েছে অনুষ্ঠান। 

আজকাল-এ ভিড়

আজকাল প্রকাশনার স্টলেও প্রথম দিন থেকেই খোঁজ উৎসাহী পাঠকদের। কেউ চাইছেন কয়েক বছরের পুরোনো বইয়ের, কেউ বা এসেই খোঁজ করছেন নতুন বইয়ের। বর্ষীয়ানরা স্টলে ঢুকেই ঘুরে দেখছেন আজকাল এর স্টলের ছবির সম্ভার। বলছেন, 'কবেকার অভ্যাস'।

 


মনোজ মিত্র ও লিটল ম্যাগাজিন 

এবার বইমেলার শুরুর দিনেই প্রায় গুছিয়ে বসেছে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন। প্রকাশকরা একেবারে প্রথম  দিন থেকেই তৈরি বইয়ের সম্ভার নিয়ে, সঙ্গেই হাজির অনুসন্ধানী পাঠকরা। প্রয়াত মনোজ মিত্রের নামে এবার নামকরণ হয়েছে এই প্যাভিলিয়নের। 


কথা না রেখে শীত পালাচ্ছে শহর ছেড়ে। সবাই কথা না রাখলেও যেমন কেউ কেউ কথা রাখে, তেমনই কথা রেখেছে বইমেলা। কথা রেখেছে মানুষটির জন্য, যাঁর জং ধরা মাউথ অর্গানে আগামী বেশ কয়েকদিন বাজবে সুর, কথা রেখেছে সেই শিল্পীর জন্য, যাঁর তুলিতে আগামী কয়েকদিন উঠবে রঙ। আর কিছু পরিযায়ী মানুষ, ঠিক সাইবেরিয়ার পক্ষীকুলের মতো এসে বসবে বসন্তের চেরি ফুল বইমেলায়। আর ফুলের গন্ধ নিয়ে ফিরতে ফিরতে কোনও শহরতলীর ছেলেটা ভাববে ভূতের গল্পের বইটা আজকেই শেষ করতে হবে। কেজো করুণাময়ীতে এইটুকুই তো স্বপ্ন বোনা, আর কী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া