রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৯ জানুয়ারী ২০২৫ ২৩ : ৫০Sumit Chakraborty
রিয়া পাত্র : ভারতের অর্থনৈতিক মানচিত্র দ্রুত পরিবর্তনশীল কিন্তু নানাভাবে ঋণের জালে বন্দি ত্র্যস্থ, বিধ্বস্ত। এই প্রেক্ষিতে ২০২২ সাল থেকে জিএসটির জন্য যে কমপেনসেশন রাজ্যকে দেওয়া হত তা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রের স্পনসর করা প্রকল্পগুলি রাজ্যে রাজ্যে অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে রাজ্যের বিপদ আরও বেড়েছে। কেননা রাজ্যগুলিকে এই প্রকল্পের ৪০ থেকে ৫০ ভাগ অংশীদারিত্বের দায় নিতে হয়।
এখানেই শেষ নয়, বিভিন্ন রাজ্য থেকে কেন্দ্র যে কর সংগ্রহ করে তার যে অংশ রাজ্যকে দেওয়া হয় তাও দ্রুত কমে যাচ্ছে। কারণ রাজ্যগুলি থেকে সংগ্রহীত কর একটা বড় পাত্রে এসে জমা হয়। কেন্দ্রীয় সরকার এই সঞ্চিত অর্থের ওপর প্রচুর সেস চাপিয়ে দিচ্ছে। রাজ্যগুলি বহুদিন থেকে অর্থ কমিশনের কাছে রাজ্যের প্রতি এই মনোভাবের বিরুদ্ধে মতামত জানিয়েছে। এব্যাপারে কেন্দ্রের মনোভাব পরিবর্তন করতে দাবি জানিয়ছে কিন্তু অবস্থা অপরিবর্তিত থেকে গেছে। প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের এই তিনদফা সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেছেন তার সদ্য প্রকাশিত বইতে। কেন্দ্রের হস্তক্ষেপে এই যুক্তরাষ্ট্রীয় ভারসাম্যহীনতা দূর করা জরুরি বলে দাবি তুলেছেন এই বইতে।
DEBT SUSTAINABILITY OF SUBNATIONAL GOVERNMENTS IN INDIA LESSONS FROM INTERNATIONAL DEBT CRISES’, ২০২৫ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধন করেছেন এই বইয়ের। বইটি লিখেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
হরিকৃষ্ণ দ্বিবেদী ভারতীয় প্রশাসনিক পরিষেবার এক বিশিষ্ট কর্মকর্তা ছিলেন। রাজ্যের মুখ্যসচিব সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে গুরুভার পালন করেছেন দীর্ঘকাল। একই সঙ্গে লিখেছেন নারীর ক্ষমতায়ন, গ্রামীণ উন্নয়ন, ঋণের স্থায়িত্ব, রাষ্ট্রীয় অর্থায়ন, রাজস্ব ফেডারেলিজম-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে, যা সমাজের জন্য জরুরি, প্রয়োজনীয়। নতুন বইয়ে তিনি শুধু তুলে ধরলেন না, নিখুঁত বিশ্লেষণ করলেন ‘ঋণ’-এর।
পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এই প্রসঙ্গে সুষ্টভাবে আলোকপাত এবং বিশ্লেষণ করেছেন তাঁর লেখা নতুন বইটিতে। তুলে ধরেছেন, দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে এই উপমহাদেশে ঋণ কীভাবে একটি আর্থিক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। যেমন শ্রীলঙ্কা, দেশের চরম সঙ্কট, চিনের থেকে ঋণ নিয়ে তাদের দুরাবস্থা, অর্থনীতির সম্পূর্ণ ভেঙে পড়া, রাজনীতিতে গভীর প্রভাব, দেশের সামগ্রিক পরিস্থিতি।
পাকিস্তানও ঋণ-জর্জরিত। ভারতের উপরেও রয়েছে ঋণের বোঝা, কিন্তু এক্ষেত্রে ঋণের বোঝা থাকলেও কখনওই শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশের পরিস্থিতি হয়নি। এই ঋণ নিয়ে কীভাবে কাজে লাগানো যেতে পারে তার সমাধানের রাস্তাগুলি নিয়ে আলোচনা করেছেন বাংলার প্রাক্তন মুখ্যসচিব। বইয়ের দু’মলাটের ভিতর গুছিয়ে রয়েছে এই অভিনব আলোচনা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ