শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৯ জানুয়ারী ২০২৫ ২৩ : ৩২Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: বেপোরোয়াভাবে বাস চালানোর কারণে মৃত্যুর ঘটনা রুখতে, বাস চালকদের উপর নজরদারির জন্য রাজ্য সরকার বিশেষ অ্যাপ চালু করছে। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে বুধবার সল্টলেকে এক অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী স্নেহাসিশ চক্রবর্তী এই খবর দিয়ে বলেন, এই অ্যাপ এর মাধ্যমে সরকারি ও বেসরকারি সব বাসচালকদের ট্র্যাক করা যাবে। কোনও বাসচালক কোথায় কত গতিতে বাস চালাচ্ছেন, ট্রাফিক আইন ভাঙছেন কিনা তা দেখা যাবে। প্রথমবার আইন ভাঙলে প্রথমে সংশ্লিষ্ট বাস চালককে সতর্ক করা হবে।
তারপরও নিয়ম লঙ্ঘন করলে বাস চালকের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। আগামী কয়েকদিনের মধ্যেই এই অ্যাপ চালু হবে। প্রত্যেক বাস চালককে মোবাইলে অ্যাপ রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। মন্ত্রী বলেন, সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচির ফলে রাজ্যে পথ দুর্ঘটনা ও দুর্ঘটনাজনিত মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। কলকাতায় পথ দুর্ঘটনা ও দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দেশের মেট্রো শহরগুলির মধ্যে সবচেয়ে কম বলে মন্ত্রী দাবি করেন। অনুষ্ঠানে পরিবহন দপ্তরের সচিব সৌমিত্র মোহন, দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন। পথ নিরাপত্তা নিয়ে সচেতনতায় অনুষ্ঠানে স্কুলের ছাত্র ছাত্রীদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়। ট্রাফিক ব্যবস্থা ভালভাবে সামলানোর জন্য পুলিশ কর্মীদের শংসাপত্র দেওয়া হয়। পথ নিরাপত্তা নিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত সাইকেল র্যালির এদিন সূচনা হয়। কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত এই র্যালি হবে। উল্লেখ্য, রাজ্য পরিবহন দপ্তর ২৭ শে জানুয়ারি থেকে ৩১ শে জানুয়ারি পর্যন্ত পথ নিরাপত্তা দিবস পালন করছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার