শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৯ জানুয়ারী ২০২৫ ২১ : ৫৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: তিনটি চোখ, নাকের ছিদ্র রয়েছে চারটি। অদ্ভুত দর্শনের এই বাছুরকে প্রণাম করতে দূরদূরান্ত থেকে চলে আসছেন লোকজন। ঘটনাস্থল কোচবিহারের তুফানগঞ্জ ১ ব্লকের নাটাবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেলাপেটা এলাকায়। উৎসাহীদের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন বাছুরের মালিক। সকাল থেকে সন্ধে, বাছুরের মালিক রমিচা ভুঁইয়া বিবি বাধ্য হচ্ছেন তাঁর পোষ্য নিয়ে লোকের কৌতুহল মেটাতে। বারবার লোকের আবদার মেনে বাছুরকে সামনে আনতে গিয়ে তাঁর প্রাণ ওষ্ঠাগত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার রাতে বাছুরটির জন্ম হয়েছে। জন্মের পর দেখা যায় বাছুরটির তিনটি চোখের সঙ্গে নাকে চারটি ছিদ্র রয়েছে। বাছুরটি মায়ের দুধ খেতে পারছে না। খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। এরপরেই একজন, দু'জন করে লোকের ভিড় বাড়তে থাকে। অদ্ভুত দর্শনের ওই বাছুরটি সামনাসামনি দেখার জন্য। কেউ আবার দেখতে গিয়ে পাশে দাঁড়িয়ে সেলফিও তোলেন। আবার কেউ অন্যরকম কিছু মনে করে বাছুরকে প্রণাম করেও চলে আসেন। স্থানীয়দের অনেকের বাড়িতে গরু থাকলেও তাঁদের সকলের দাবি, এই ধরনের কোনও বাছুর তাঁদের এলাকায় প্রথম জন্মাল।
বাছুরের মালিক জানান বাছুরটি মায়ের দুধ খেতে পারছে না। সেজন্য পাইপ ও চামচের সাহায্যে তাকে খাওয়ানো হচ্ছে। অনেকের বিশ্বাস, এই বাচ্চাটি কোনও সাধারণ বাচ্চা নয়। বাছুরটির তিনটি চোখ হল তিনটি দেবতার চিহ্ন। এরকম বাছুরের দর্শন পাওয়া সৌভাগ্যের বিষয়। তাই বাছুরকে প্রণাম করে নিজেদের সৌভাগ্য বাড়িয়ে তুলতে চাইছেন তাঁরা। তবে স্থানীয় এক ব্যক্তির মতে, আদৌ বিষয়টি কিছু নয়। জিনগত কোনও সমস্যার জন্য বাছুরটি এইরকম চেহারা নিয়ে জন্মেছে। কিন্তু সেকথা লোকে বুঝতে চাইছেন না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার