শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বহরমপুরে উদ্ধার তৃণমূল নেতার নিথর দেহ, খুন না আত্মহত্যা? তদন্ত শুরু পুলিশের

Pallabi Ghosh | ২৯ জানুয়ারী ২০২৫ ১৮ : ১৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বুধবার সকালে বহরমপুর শহরের রানিবাগান এলাকায় মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রাক্তন শীর্ষ নেতা তথা বহরমপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সুকুমার অধিকারীর প্রাণহীন দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে। পুলিশ সূত্রের খবর, প্রাথমিক তদন্তে তাদের অনুমান, অ্যাসিড খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই তৃণমূল নেতা। মৃতের শরীরের পাশ থেকে অ্যাসিডের বোতল উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ইতিমধ্যে দেহটি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুকালে সুকুমারবাবুর বয়স হয়েছিল ৬৮ বছর।
 
তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে রানিবাগান এলাকার একটি বাড়িতে পরিবার নিয়ে থাকতেন সুকুমার। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি নামী হোটেলের পাশে সরু গলির মধ্যে সুকুমারবাবুকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন স্থানীয় লোকজন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

তবে কী কারণে সুকুমারবাবু আত্মঘাতী হলেন তা নিয়ে ধন্ধে রয়েছে জেলার শীর্ষ তৃণমূল নেতৃত্ব। নাম না প্রকাশের শর্তে একাধিক তৃণমূল নেতা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সুকুমার। এর পাশাপাশি সম্প্রতি তাঁর একটি বড় অপারেশন হয়েছিল। এই কারণে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে বাজারে বেশ বড় অঙ্কের দেনাও হয়ে গিয়েছিল তাঁর। কিন্তু সেই টাকা তিনি সময় মতো শোধ করতে পারছিলেন না। ধার নেওয়া টাকা শোধ করার জন্য তাঁর উপর চাপ ছিল বলে জানা গিয়েছে। 

তবে কী কারণে সুকুমারবাবু আত্মঘাতী হতে পারেন, সেই বিষয়ে তাঁর পরিবারের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন, 'অত্যন্ত ভদ্র, সজ্জন এবং কম কথার মানুষ ছিলেন সুকুমার। তাঁর অকাল প্রয়াণে আমরা সকলেই শোকাহত।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া