রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৮ জানুয়ারী ২০২৫ ০১ : ৪৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: পুলিশ আধিকারিকের কলার ধরে টানাটানির ঘটনায় কড়া প্রতিক্রিয়া বীরভূম তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর কথায়, যারা পুলিশের কলার ধরেছে তাদের হাত ভেঙে দেওয়া হবে। পাশাপাশি এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বীরভূম জেলার জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, ঝাড়খণ্ড থেকে অস্ত্র এনে বীরভূমে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে সিউড়ির পার্শ্ববর্তী মিনিস্টিল এলাকা। জমি বিবাদের একটি পুরনো ঘটনাকে কেন্দ্র করে আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপির ঘটনার খবর পেয়ে সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে যান। কিন্তু পুলিশ দেখে দুষ্কৃতীদের সরে যাওয়া তো দূরের কথা, একজনকে যখন সঞ্চয়ন ধরে আসছিলেন তখন ওই ব্যক্তি তাঁর কলার ধরে রীতিমতো টানাটানি করতে থাকে। এই ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় সোরগোল।
ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে অনুব্রত বলেন, 'যে-ই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকুক, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দুষ্কৃতীদের হাত ভেঙে দেওয়া হবে।' পাশাপাশি কাজলের অভিযোগ, ঝাড়খণ্ড থেকে অস্ত্র এনে বীরভূমে উত্তেজনা তৈরির চেষ্টা করা হচ্ছে। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে রং না দেখে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য।'
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে কয়েকজনকে আটক করেছে পুলিশ। তাদের তরফে জানানো হয়েছে, দোষীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জানা গিয়েছে, এই ঘটনায় তৃণমূলের এক স্থানীয় যুবনেতা-সহ বেশ কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার