শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | এক বহুতলের কারণে অন্যের পাঁচিলে চিড়, মেঝেতে ফাটল, কী ঘটল হুগলিতে? জানলে অবাক হবেন 

Riya Patra | ২৮ জানুয়ারী ২০২৫ ২২ : ১৭Riya Patra

মিল্টন সেন,হুগলি: আবাসনের বয়স মাত্র বছর দুই হবে। শ্রীরামপুরের কুমিরজলা রোডে তৈরি হওয়া আবাসনে বহু মানুষ বসবাস করছেন। প্রতিবেশীদের অভিযোগ, বহুতলের একদিক বসে গিয়েছে ইতিমধ্যে। ফলে সংলগ্ন এলাকার একাধিক বাড়িতে নানা রকমের সমস্যা দেখা দিচ্ছে। অভিযোগ তেমনটাই। 

অথচ, বহুতলে কোনও সমস্যা নেই। স্থানীয়রা জানাচ্ছেন, তাঁরা অভিযোগ করার পরেও গুরুত্ব দিতে নারাজ প্রমোটার। জানা গিয়েছে, বছর দুয়েক আগে শ্রীরামপুর পুরসভার ৪ নং ওয়ার্ডের অন্তর্গত রেল স্টেশন সংলগ্ন কুমিরজলা রোড এলাকায় একটি বহুতল তৈরি হয়। সেখানে ইতিমধ্যে শুরু হয়েছে বসবাস। সম্প্রতি অভিযোগ ওঠে সেই বহুতলের একদিক নাকি বসতে শুরু করেছে। প্রতিবেশীদের অভিযোগ, বহুতল তৈরির পর দেখা যাচ্ছে তাদের অনেকেরই বাড়িতে ফাটল ধরেছে। বাড়ির পাঁচিলে চিড় ধরেছে। 

সন্দেহ, বহুতল ওভার ওয়েট হয়ে যাওয়ার ফলে জমি বসতে শুরু করেছে। কলকাতার বাঘাযতীনের মতো হেলে পড়লে কী হবে? প্রশ্ন ঘুরছে তাঁদের মনে। সেই চিন্তায় বর্তমানে ঘুম ছুটেছে তাঁদের।

এই প্রসঙ্গে শ্রীরামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ প্রসাদ ভট্টাচার্য।জানিয়েছেন, গত ২০২০ সালে ওই আবাসনের প্ল্যান পাস করিয়েছিলেন প্রোমোটার তুষার ঘোষ। তারপর তিনি বহুতল তৈরি করেছেন। সম্প্রতি পুরসভা বহুতল বসে যাওয়ার বিষয়টি জানতে পারে। তার পরই প্রোমোটার কে পুরসভায় ডেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রোমোটার তখন নির্দেশ অনুযায়ী সব রকম ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুরসভাকে আশ্বস্ত করে। প্রতিবেশীদের অভিযোগের নিরিখে বহুতল নির্মাণকারী প্রোমোটার তুষার ঘোষ ঘোষ বলেছেন, ‘মাটি কিছুটা খারাপ রয়েছে। তাই হয়তো মেঝেতে একটু ফাটল এসেছে। আবাসন হেলে যায়নি।শ্রী রামপুর পুরসভা থেকেও আবাসন পরিদর্শন করেছে। তাতে খারাপ কিছু ধরা পড়েনি।‘

ছবি পার্থ রাহা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া