শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | নবাব-এর সম্পত্তি দখলের চেষ্টা, বোমা, গুলির আওয়াজে কেঁপে উঠল নবাবনগরী

Kaushik Roy | ২৮ জানুয়ারী ২০২৫ ২১ : ০৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: জমি দখলকে কেন্দ্র করে বোমা ও গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল নবাবনগরী লালবাগ। সোমবার গভীর রাতে মুর্শিদাবাদ পুরসভার সাত নম্বর ওয়ার্ডে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দু'দল দুষ্কৃতী একে অপরের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। ঘটনার সময় বেশ কয়েকটি বোমাও নিক্ষেপ করা হয় বলে স্থানীয়দের দাবি। যে জমি ঘিরে এই সংঘর্ষ সেটি সরকারি বলে জানা গিয়েছে।

 

রাতেই ঘটনাস্থলে আসে মুর্শিদাবাদ পুলিশের বিশাল বাহিনী। জানা গিয়েছে, এলাকা থেকে পাঁচটি কার্তুজের ফাঁকা খোল উদ্ধারের সঙ্গে অশান্তি ছড়ানোর দায়ে লালবাগ-গুধিয়া'র বাসিন্দা জনৈক মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এসডিপিও (লালবাগ) অকলকার রাকেশ মহাদেব জানিয়েছেন, 'ধৃতের থেকে একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত আরও কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। সরকারি জমি কাউকেই দখল করতে দেওয়া হবে না।' এর পাশাপাশি সংঘর্ষে একজন গুরুতর জখম হয়েছে বলে জানা যায়। তবে জখম ব্যক্তির কোনও সন্ধান এখনও পুলিশ পায়নি। 

 

লালবাগে রাজ্য সরকারের বিচার বিভাগের অধীনে মুর্শিদাবাদের এস্টেট ম্যানেজারের নিয়ন্ত্রণে শহর জুড়ে রয়েছে নবাবী আমলের বহু সম্পত্তি। অভিযোগ, সম্প্রতি কিছু দুষ্কৃতী ওই জমি বেআইনিভাবে দখল ও বিক্রির চেষ্টা চালাচ্ছে। যেই জমি ঘিরে এই সংঘর্ষ সেই জমিটিও দখলদারির জন্য পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল।‌ মুর্শিদাবাদের এস্টেট ম্যানেজার বিপ্লব সরকার বলেন, 'বাইরের কিছু লোক লালবাগ শহরের সরকারি জমি দখলের চেষ্টা চালাচ্ছে।' লালবাগের মহকুমা শাসক বনমালি রায় জানান, 'সরকারি জমি দখলমুক্ত করতে সমস্তরকম ব্যবস্থা নেওয়া হবে।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া