শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়িত মদের ঠেক, প্রতিবাদ করায় মাথা ফাটল প্রতিবেশী প্রৌঢ়ের

Kaushik Roy | ২৮ জানুয়ারী ২০২৫ ১৯ : ২৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: প্রায় নিত্যদিনই বসে মদের আসর। ছেলেমেয়েদের হইহুল্লোড়, রাতভর পার্টিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার আট নম্বর ওয়ার্ডের কাপাসডাঙা নিউ জিএস কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রীতম কর্মকার নামে এক ব্যাক্তি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি ভাড়া দেন পানশালার নর্তকীদের। সেই বাড়িতে প্রতি রাতে মদের আসর বসে। গভীর রাত পর্যন্ত চলে হইহুল্লোড়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিত্যদিন এই ধরনের ঘটনায় নষ্ট হচ্ছে আশেপাশের পরিবেশ। সমস্যা হচ্ছে প্রতিবেশীদের। 

 

জানা গিয়েছে, সোমবার রাতে ওই এলাকারই বাসিন্দা বাবলু চক্রবর্তী নামে এক প্রৌঢ় এই ঘটনার প্রতিবাদ করায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ। মারের চোটে মাথা ফাটে প্রৌঢ়ের। কিছুক্ষণের জন্য তিনি অজ্ঞান হয়ে যান। এরপরই এলাকাবাসীরা জড়ো হয়ে ঘটনার প্রতিবাদ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল চক্রবর্তী। উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশও। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ।

 

বাকিরা গা-ঢাকা দিয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, পুলিশ এসে ওই বাড়ি থেকে মদের বোতল, গ্লাস, চানাচুর উদ্ধার করেছে। কাউন্সিলর নির্মল চক্রবর্তী জানিয়েছেন, তাঁর ওয়ার্ডে এই ধরনের অসামাজিক কাজ চলছে বলে খবর ছিল না। অভিযোগ, বাড়তি টাকার লোভে পানশালার নর্তকীদের এই ঘর ভাড়া দিত কিছু লোক। ঘটনার সময় অন্তত সাত আটজন ছিল সেখানে। পুলিশকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া