শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | আবাসের টাকা ঢোকার পরেই কাটমানি চাওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে, মালদার হরিশচন্দ্রপুরে চাঞ্চল্য

Kaushik Roy | ২৭ জানুয়ারী ২০২৫ ২৩ : ১২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। অভিযোগ, কারোর জন্য দশ হাজার, আবার কারোর জন্য পনেরো হাজার টাকা চেয়েছেন পঞ্চায়েত সদস্যা। এমনকি, কাটমানির টাকা না দিলে পরবর্তী কিস্তির টাকা ঢুকবে না বলেও হুমকি দেওয়া হয়েছে। আবার উপভোক্তাদের বোঝাচ্ছেন সেই কাটমানির টাকা দিতে হবে ব্লকের লোককে। পঞ্চায়েত সদস্যার স্বামীর এমন ভিডিও ভাইরাল হতেই শোরগোল।

 

ঘটনাটি ঘটেছে, মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের গহিলা গ্রামে। কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির এই অভিযোগ আসতেই আক্রমণ শানিয়েছে তৃণমূল এবং বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযোগ উঠেছে, ওই বুথের কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা নিরুপমা দাসের(রায়) স্বামী সুপেন রায়ের বিরুদ্ধে। টাকা চাওয়ার তারই এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। এলাকায় বহু উপভোক্তার অভিযোগ, প্রথম কিস্তির টাকা ঢুকতেই কারোর কাছে তিনি ১০ হাজার টাকা, কারোর কাছে ১৫ হাজার টাকা কাটমানি চাইছেন।

 

সেই কথা স্বীকারও করেছেন সুপেনবাবু। উল্টোদিকে, স্বামীর কীর্তি মানতে নারাজ স্ত্রী তথা পঞ্চায়েত সদস্যা নিরুপমা দেবী। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে যদি কাটমানি দিতে হয় তাহলে তাঁরা বাড়ি তৈরি করবেন কীভাবে? অভিযোগ, ডুমরি রায় নামে এলাকার এক বৃদ্ধার অ্যাকাউন্টে টাকা ঢুকতেই টিপছাপ দিয়ে টাকা তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। যদিও পরবর্তীতে সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে সেই স্লিপ ফেরত দিয়ে দেন অভিযুক্ত এমনটাই খবর সূত্রের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া