শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মুখ্যমন্ত্রী চা খেয়েছেন, স্মৃতি হিসেবে সেই কাপ রেখে দেবেন প্রতিভা ভদ্র

Riya Patra | ১০ ডিসেম্বর ২০২৩ ২১ : ৫৫Riya Patra
অতীশ সেন, ডুয়ার্স: রবিবার আলিপুরদুয়ার থেকে বানারহাটে পৌঁছে পায়ে হেঁটে জনসংযোগ সারার পথে এক অশীতিপর বৃদ্ধাকে দেখে তাঁকে মা বলে জড়িয়ে ধরলেন মমতা। মুখ্যমন্ত্রী বানারহাট আদর্শপল্লী ১ নম্বর কলোনীর যে পথ ধরে চলছিলেন, সেই পথেই বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন নারু ভদ্রের মা ৮৪ বছর বয়সী প্রতিভা ভদ্র। প্রতিভা দেবী মুখ্যমন্ত্রীকে জোড়হাত করে প্রণাম করতেই তাকে বুকে জড়িয়ে ধরেন মুখ্যমন্ত্রী। এর পরেই তিনি এই বৃদ্ধার হাত ধরে তার বাড়িতে গিয়ে বসেন। সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ কথাবার্তার পাশাপাশি এই পরিবারের আর্থিক অবস্থা ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। প্রতিভা দেবীর পুত্রবধূ রীতা পোখরেল পাহাড়ের বাসিন্দা, তিনি নেপালী সে কথা রীতাদেবী মমতাকে জানান। এর উত্তরে মমতা তাঁর সদ্য বিবাহিত ভাইপো আবেশের প্রসঙ্গ টেনে এনে বলেন, পাহাড়েরই আরেক মেয়ে সদ্য তাঁর বাড়িরও পুত্রবধূ হয়েছেন। রীতাদেবী মমতাকে চা বানিয়ে খাইয়েছেন। প্রতিভা দেবী জানিয়েছেন, বহু দিন ধরে তাঁর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল। রবিবার সেই সুযোগ আসায় তিনি খুব খুশি। এই বাড়ি থেকে বেরিয়ে মমতা বলেন, তাঁর মা নেই বলে তিনি একজন বয়জ্যেষ্ঠার বাড়িতে গিয়েছিলেন। তাঁরা তাকে চা খাইয়েছে। দার্জিলিং-এর মানুষেরা কড়া করে দুধ-চিনি বেশি দিয়ে চা খান, সেই চা বানারহাটে বসে খেয়ে তাঁর ভালো লেগেছে। 

রাজ্যের মুখ্যমন্ত্রীকে এমন সাধারণ মানুষের বেশে ঘরে বসে চা খেতে খেতে সাধারণ বিষয়ে খোঁজখবর নিতে দেখে এই পরিবারটির সদস্যরা আপ্লুত। তাঁরা জানান, স্বপ্নেও তাঁরা ভাবেননি যে, মুখ্যমন্ত্রীকে এতটা কাছে আপন করে পাবেন, এটা তাঁদের কাছে বড় প্রাপ্তি। মুখ্যমন্ত্রী যে কাপে চা ও যে গ্লাসে জল খেয়েছেন, সে দুটি তাঁরা স্মৃতি হিসেবে সযত্নে আলাদা করে রেখে দিয়েছেন। এই দিনের কথা তাঁরা ভুলবেন না।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া