সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | খেলতে খেলতে পিছলে গেল পা, গঙ্গায় তলিয়ে নিখোঁজ প্রথম শ্রেণির দুই ছাত্রী

Pallabi Ghosh | ২৭ জানুয়ারী ২০২৫ ১৭ : ২৯Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বন্ধুদের সঙ্গে গঙ্গার ধারে বল নিয়ে খেলা করার সময় গঙ্গা নদীতে তলিয়ে গেল দুই নাবালিকা। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধে নাগাদ মুর্শিদাবাদের  সামশেরগঞ্জ থানার নতুন কৃষ্ণপুর ঘাটে। 

সোমবার সকাল থেকে এলাকায় ডুবুরি নামিয়ে পুলিশের তরফ থেকে তল্লাশি চালানো শুরু হলেও বেলা ১১ টা পর্যন্ত নিখোঁজ দুই নাবালিকার সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ দুই নাবালিকার নাম পাকিজা পারভীন (৭)এবং সুহানা খাতুন (৫)। দু'জনেরই বাড়ি ধুলিয়ান পুরসভার কৃষ্ণপুর এলাকায়। সম্পর্কে তারা দূরসম্পর্কের বোন হন। দুই নাবালিকাই স্থানীয় স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। 

গতকাল বিকেল নাগাদ পাকিজা এবং সুহানা আরও কয়েকজন বন্ধুর সঙ্গে নতুন কৃষ্ণপুর ঘাটের কাছে খেলা করছিল। সেই সময় তাদের খেলার একটি বল গঙ্গা নদীতে পড়ে যায়। বলটিকে তোলার জন্য এক বোন ঘাট দিয়ে নিচে নামলে সে হঠাৎ পা পিছলে নদীতে তলিয়ে যায়। এই দেখে আরও এক বোন তাকে বাঁচানোর চেষ্টা করতে যেতেই সেও নদীতে তলিয়ে যায়। 

এরপরই ওই দুই বোনের সঙ্গে থাকা বাকি শিশুরা চিৎকার চেঁচামেচি করলে এলাকার লোকজন দ্রুত ছুটে যান। গতকালই স্থানীয় বাসিন্দারা নদীতে তল্লাশি শুরু করলেও সন্ধে হয়ে যাওয়ার কারণে বেশিক্ষণ তাঁরা তল্লাশি অভিযান চালাতে পারেননি। সোমবার সকাল হতেই ফের একবার স্থানীয় বাসিন্দা এবং ডুবুরিরা নদীতে তল্লাশি শুরু করেছে। 

ধুলিয়ান পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামিউল আলম বলেন, 'যে ঘাটটিতে দুর্ঘটনাটি ঘটেছে সেটি এখনও কাঁচা রয়েছে। আমরা শুনেছি ওই দুই নাবালিকা হাত ধুতে ঘাটে নেমেছিল। কিন্তু ঘাটের মাটি পিছল থাকার জন্য দু'জনেই পা পিছলে নদী গর্ভে তলিয়ে যায়। এখনও তাদের সন্ধান মেলেনি।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া