শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৬ জানুয়ারী ২০২৫ ২২ : ২৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ব্যবসায়ীর বাড়িতে বন্দুক নিয়ে হামলার ঘটনার কিনারা করল পুলিশ। হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র-সহ চারজনকে গ্রেপতার করেছে আসানসোল পুলিশ। ধৃতদের হেফাজতে নেওয়া হবে। হামলার ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধের কিনারা হল। একটি চার চাকার গাড়ি ও দু'টি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত চারজনই আসানসোলের বাসিন্দা। ধৃতরা হল রামকৃষ্ণ ডাঙ্গালের অখিলেশ সিং, ডামরার রঘুনাথ কর্মকার, হীরাপুরের রহমত নগরের মহম্মদ সাদ্দাফ আলম ওরফে রাজু এবং মহম্মদ তাবরেজ খান। এর আগেও একাধিক খুন ও লুটের ঘটনায় মামলা চলছে এই চারজনের নামে। ব্যবসায়ীর বাড়ি ও আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশি তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস সাংবাদিক সম্মেলন করে জানান, ধৃতদের মধ্যে একজন ব্যবসায়ীর পূর্বপরিচিত। ওই ব্যক্তি জানতেন শুক্রবার সকালেই সুবীরবাবুকে কেউ মোটা অঙ্কের টাকা দিয়েছেন ব্যবসার জন্য। সেই টাকা লুট করার উদ্দেশ্যে দুস্কৃতীরা হামলা চালায়। কিন্তু কর্মচারি মহম্মদ আলির চিৎকারে সুবীর সিঁড়ির কাছে চলে আসেন। দুস্কৃতীরা উপরে উঠে বন্ধুক বার করতেই সুবীর ধাক্কা মেরে তাঁদের ফেলে দেন। এরপরেই সকল দুস্কৃতীরা পালিয়ে যায়। ডিসিপি বলেন, ''এই দুষ্কৃতীদের সঙ্গে আরও অনেকে জড়িত আছে বলে জানা গিয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।''
প্রসঙ্গত, গত শুক্রবার আসবাব ব্যবসায়ী সুবীর বাসুর বাড়িতে বন্দুক নিয়ে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। বাড়ির অস্থায়ী কর্মচারী মহম্মদ আলির মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করে উপরে সোজা সুবীরের কাছে পৌঁছে যায় দুস্কৃতীরা। কর্মচারী ও সুবীরবাবু চিৎকার চেঁচামেচি করায় ঘাবড়ে গিয়ে দুই দুষ্কৃতী পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। পাড়া-প্রতিবেশী ততক্ষণে বাইরে বেরিয়ে চিৎকার চেঁচামেচি জুড়লে বাকি দু'জনও পালিয়ে যায়। তদন্ত শুরু করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। তদন্ত শুরু করার ৪৮ ঘণ্টার মধ্যেই মিলল সাফল্য
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার