শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ভেজাল ঘি তৈরির বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩ ঘি-ব্যবসায়ী

Pallabi Ghosh | ২৬ জানুয়ারী ২০২৫ ২১ : ৫৯Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এবার আরও বড় পদক্ষেপ নদিয়ার পুলিশ জেলার। বিশেষ অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হল ২,৫০০ কেজি ভেজাল ঘি। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ঘি তৈরির সরঞ্জাম। নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার বুইচা ঘোষ পাড়ায় ঘটনাটি ঘটেছে। 

 

বাজার সহ বিভিন্ন জায়গায় ভেজাল ঘি ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে পুলিশ প্রশাসনের। সূত্রের খবর, গতকাল রাতে একটি বিশেষ টিম গঠন করে ফুলিয়ার বুইচা ঘোষপাড়া এলাকার তিনজন ঘি ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় পুলিশ। এরপর প্রত্যেকটি কারখানায় গিয়ে ভেজাল দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের। সঙ্গে সঙ্গেই করা হয় পদক্ষেপ। 

 

ঘি কারখানায় হানা দিয়ে ২,৫০০ কেজি ভেজাল ঘি বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও ৫০০ কেজি ঘি তৈরির সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়। জানা যায়, ইতিমধ্যে তিনজন ঘি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অরবিন্দ ঘোষ, বিশ্বনাথ ঘোষ, ও গণেশ ঘোষ নামে তিন ব্যক্তির নাম উঠে আসে। রবিবার ভেজাল ঘি প্রসঙ্গ নিয়ে শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় জেলা পুলিশের তরফে। আর সেখানেই মানুষকে সচেতন করতে বক্তব্য রাখেন নদিয়ার রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। তাঁর কথায়, যেভাবে ভেজাল ঘি বাজার সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে তা খুবই উদ্বেগের। পুলিশ প্রশাসন কড়া ব্যবস্থা নিলেও সচেতন হচ্ছেন না ব্যবসায়ীরা। তবে আগামী দিনে ব্যবসায়ীরা যদি সতর্ক না হন, তাহলে এই অভিযান লাগাতার চলতে থাকবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া