শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৬ জানুয়ারী ২০২৫ ১৭ : ২১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: টেকনো ইন্ডিয়া, কৃতি পড়ুয়াদের পাশে থেকে বরাবর। জলপাইগুড়ি বইমেলায় ক্রীড়া এবং বিজ্ঞান বিভাগের কৃতি পড়ুয়াদের সংবর্ধনা দিল টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি। কৃতিদের তালিকায় ময়নাগুড়ি রোড বিদ্যালয়ের ছাত্রী ভগবতী মন্ডল, সে এই বয়সেই পার্থেনিয়াম থেকে ফার্টিলাইজার তৈরি করেছে ।
৬৮তম জাতীয় স্কুল গেমস ভলিবল এ সোনা জিতেছে শর্মিষ্ঠা ঘোষ, জুডোতে ব্রোঞ্জ জিতেছে সুব্রত রায়, ডিসকাস-এ রুপো জিতেছে স্বপ্নীল দত্ত, অনূর্দ্ধ ১৯ বিভাগে শট পুট-এ ব্রোঞ্জ জিতেছে মনোজ রায়। এদিন তাদের সকলকে মঞ্চে বর্ণাঢ্য অনুষ্ঠানে সংবর্ধিত করা হয়েছে। তালিকায় রয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের পড়ুয়া অঞ্চিতা ভৌমিক। ছবি এঁকে জাতীয় স্তরে পুরস্কার পেয়েছে সে।
এই অনুষ্ঠানের আয়োজিত হয় শনিবার সন্ধেয়, জেলা বইমেলায়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ভাস্কর রায় , উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের উত্তরবঙ্গের স্কুল অ্যান্ড মিডিয়া বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার নির্মাল্য আচার্য, টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, জলপাইগুড়ির প্রিন্সিপাল কৃত্তিকা ঘোষ-সহ শিক্ষক-শিক্ষিকা এবন বিশিষ্টজনেরা।
কেবল সংবর্ধনা অনুষ্ঠান নয়, একই সঙ্গে স্কুলের ছাত্রছাত্রীরা বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানের সূচনা হয়, স্কুলের পড়ুয়া দেবারতি এবং আরাত্রিকার নৃত্যু পরিবেশনার মধ্যে দিয়ে। একে একে মঞ্চে অনুষ্ঠান পরিবেশনা করেন স্কুলের পড়ুয়ারা। শীতের সন্ধেয় অনুষ্ঠান মন কেড়েছে বইমেলায় উপস্থিত বইপ্রেমী-দর্শকদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার