শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | নজর কাড়েন প্রথম মহিলা ঢাকি দল গড়ে, পদ্মশ্রী সম্মান প্রাপ্তির পর বড় বার্তা দিলেন মছলন্দপুরের গোকুল  

Riya Patra | ২৬ জানুয়ারী ২০২৫ ১৫ : ৩০Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: মাত্র চার বছর বয়সে বাবার হাত ধরে ঢাকে হাতেখড়ি। কাঁধে ঢাক নিয়ে দেশ-বিদেশের বহু মঞ্চে শ্রোতাদের মন মাতিয়েছেন। গড়েছেন দেশের প্রথম মহিলা ঢাকির দল। ঢাকের বোল তুলে অবশেষে পেলেন শ্রেষ্ঠত্বের সম্মান। গ্রামবাংলার প্রাচীন সংস্কৃতির ধারক ঢাকবাদক গোকুলচন্দ্র দাস পাচ্ছেন পদ্মশ্রী খেতাব। 

উত্তর ২৪ পরগনার হাবড়ার মছলন্দপুরের বাসিন্দা গোকুলচন্দ্র দাস। চলতি বছর পদ্মশ্রী প্রাপকদের তালিকায় তাঁর নাম ঘোষিত হয়েছে। হাবড়া শহর থেকে ১১ কিলোমিটার দূরে অখ্যাত জনপদ মছলন্দপুরের বাসিন্দা গোকুলচন্দ্র। বাবা মতিলালচন্দ্র দাস ছিলেন বাংলার প্রখ্যাত ঢাকবাদক। বাবার কাছ থেকে মাত্র চার বছর বয়সে গোকুল ঢাক বাজানোর তালিম নিয়েছেন। প্রথম থেকেই সকলে বলতেন, ‘গোকুলের হাতে ঢাক যেন কথা বলে।‘

 বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর ঢাক বাজানোর খ্যাতি আশপাশে ছড়িয়ে পড়তে থাকে। কপাল ফেরে ২০০৪ সালে একটি বেসরকারি সংস্থার আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেই প্রতিযোগিতায় বিচারক ছিলেন পণ্ডিত তন্ময় বসু। সেবার তিনিই গোকুলের হাতে ‘ঢাকি সম্রাটে'র খেতাব তুলে দিয়েছিলেন। পরে গোকুল তন্ময় বসুর ওয়ার্ল্ড ক্ল্যাসিকাল ব্যান্ডে ঢাক বাজিয়েছিলেন। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। দেশের সীমারেখা ছাড়িয়ে গোকুল আমেরিকা, লন্ডন, নরওয়ে ও ইন্দোনেশিয়ায় ঢাক বাজিয়েছেন। গোকুলের ঢাকের বোলে শ্রোতারা মুগ্ধ হয়ে শুনেছেন। 


নিজের পরিচিতি বাড়তে থাকলেও, গোকুলের মাথায় ঘুরতে থাকে অন্য ভাবনা, নতুন ভাবনা। পাড়ার প্রান্তিক মহিলাদের নিয়ে তিনি গড়ে তুললেন মহিলা ঢাকির দল। গোকুলের সেই মহিলা ঢাকির দলে বর্তমানে ৯০ জন সদস্য রয়েছেন। তাঁরাও দেশ-বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। সঙ্গে কম-বেশি ২০০ জন পুরুষ ঢাকিও গোকুলের সঙ্গে কাজ করেন। 

শনিবার ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী তালিকা প্রকাশের সময় গোকুলের নাম ঘোষণা করা হয়। প্রথমে তিনি নিজের কানকেই বিশ্বাস করতে পারেননি। গোকুলচন্দ্র বলেন, 'কোনওদিন পদ্মশ্রী পুরস্কার পাব, তা আমার স্বপ্নেও ছিল না। শনিবার সরকারের পক্ষ থেকে আমার নাম ঘোষণা করা হয়েছে শুনে আমি প্রথম বিশ্বাসই করতে পারছিলাম না। পরে সরকারের এক প্রতিনিধি আমাকে টেলিফোনে আমার পুরস্কার প্রাপ্তির কথা জানালেন। গ্রামবাংলার প্রাচীন বাদ্যযন্ত্র ঢাককে যে ভারত সরকার মনে রেখেছে, সেই ভাবনাকে সাধুবাদ জানাই।' 

তিনি আরও জানান, 'পণ্ডিত তন্ময় বসুর হাত ধরে আমার উঠে আসা। বাবার পরে তিনিই আমার শিক্ষাগুরু। আমার পদ্মশ্রী পুরস্কার তন্ময় বসুকে উৎসর্গ করতে চাই।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া