শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৫ জানুয়ারী ২০২৫ ০৫ : ০৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: কোচবিহার জেলার রসিক বিল পাখিদের স্বর্গরাজ্য। রসিকবিলেই এবার হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের উদ্যোগে এবং বন দপ্তরের সহযোগিতায় শুরু হল পাখিশুমারি। শনিবার সংস্থার সদস্যরা বেশ কয়েকটি দলে ভাগ হয়ে পাখিদের স্বর্গরাজ্যে গিয়ে নৌকায় চেপে পাখিশুমারি শুরু করেন। জানা গিয়েছে, গতবছর এখানে ৫৩টি প্রজাতির প্রায় ৬৫০০টি পাখি দেখা গিয়েছিল। এবার তার থেকে কয়েকটি প্রজাতি বেশি দেখা যেতে পারে বলে জানা গিয়েছে। সেই গণনায় এদিন অংশগ্রহণ করেন কোচবিহারের ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায়, হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ)-এর কো অর্ডিনেটর অনিমেষ বসু, কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ বিশিষ্টরা।
বনদপ্তরের কোচবিহারের ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায় জানান, ‘২০২৫ সালে রসিকবিলে জল ও জলের মধ্যে থাকা পাখিদের গণনা শুরু হয়। প্রতিটি দলে চারজন করে ছিলেন। কেউ জলে নেমে, কেউ নৌকায় চেপে, আবার কেউ ডাঙা থেকে বিভিন্ন পাখিগুলোকে দেখে তা গুনে নিয়ে লিখে রাখছেন। চিহ্নিতকরণ শেষ হলে গণনা করা হবে। তবে রসিক বিলে বর্তমানে যে পরিমাণ পাখি রয়েছে তা গতবারের তুলনায় কিছুটা হলেও বাড়বে বলে আশা রাখছি’। অন্যদিকে, হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের কো অর্ডিনেটর অনিমেষ বসু জানান, ‘গত বছর ৫৩টি প্রজাতির প্রায় ৬৫০০টি পাখির দেখা মিলেছিল। এবারের প্রাথমিক সমীক্ষা রিপোর্ট দুই-তিনটি প্রজাতির পাখির সংখ্যা বেশি থাকার কথা বলছে’। তবে এই বছর রসিক বিলে উল্লেখযোগ্য পাখি হিসেবে ব্ল্যাক হেডেড আইবিস চিহ্নিত করা হয়।
বিগত দিনগুলিতে রসিকবিল এলাকায় এই প্রজাতির পাখি দেখা যায়নি। প্রসঙ্গত, উত্তরবঙ্গের বিভিন্ন জলাশয়গুলিতে শীতের মরশুমে ভিড় জমাচ্ছে হাজার হাজার পাখি। কখনও নীল আকাশে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে, আবার কখনও স্থির জলে ভেসে বেড়াচ্ছে। শীতকালে এই পাখিদের উপস্থিতি উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। ১০ জানুয়ারি থেকে উত্তরবঙ্গের ১০টি জলাশয় জুড়ে শুরু হয়েছে জলজ পাখিদের গণনার কাজ। হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন এবং বনদপ্তরের সহযোগিতায় এই গণনা পরিচালিত হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার