শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Two arrested in Farakka while trying to smuggle foreign ammunition

রাজ্য | মুর্শিদাবাদ থেকে উদ্ধার আমেরিকায় তৈরি বিপুল আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ২ পাচারকারী

AD | ২৫ জানুয়ারী ২০২৫ ২০ : ৪৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: আমেরিকায় তৈরি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র পাচার করতে গিয়ে শনিবার সকালে মুর্শিদাবাদের ফারাক্কা থানা এলাকায় রাজ্য পুলিশের এসটিএফ এবং ফারাক্কা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হলেন দুই ব্যক্তি। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে চারটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং আটটি ম্যাগাজিন। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলোর সবকটিই ৭ এমএম সেমি অটোম্যাটিক পিস্তল বলে জানা গিয়েছে। তার মধ্যে তিনটি পিস্তলের গায়ে 'মেড ইন ইউএসএ' লেখা রয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ধৃত দুই ব্যক্তির নাম ইজারুল হক (৩২) এবং মোস্তাফা শেখ (৪৬)।  দু'জনের বাড়ি যথাক্রমে ডোমকল থানার মুরারিপুর এবং বাগডাঙ্গা গ্রামে। শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এবং ফারাক্কা পুলিশ তাঁদেরকে ফারাক্কা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির প্রতিটির সঙ্গে একটি করে ম্যাগাজিন লাগানো ছিল। এছাড়াও অতিরিক্ত একটি করে ম্যাগাজিন রয়েছে প্রত্যেকটি আগ্নেয়াস্ত্রের সঙ্গে। পুলিশ সূত্রের খবর, ধৃত ব্যক্তিদের হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র ছাড়াও কয়েকটি মোবাইল ফোন, ট্রেনের টিকিট এবং নগদ টাকা উদ্ধার হয়েছে। 

ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, বিহারের কোনও একজন বড় অস্ত্র কারবারির কাছ থেকে তাঁরা বিদেশি আগ্নেয়াস্ত্রগুলি জোগাড় করেছিলেন। পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য তাঁরা বীরভূমের রামপুরহাট থেকে বিহারের জামালপুর ট্রেনে করে যায়। সেখানে কোনও এক অস্ত্র কারবারির কাছ থেকে অস্ত্রগুলি সংগ্রহ করেন। এরপর সেখান থেকে ফারাক্কা হয়ে দু'জনের ডোমকলে ফিরে যাওয়ার কথা ছিল। পুলিশের এক আধিকারিক দাবি করেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলো যদি সত্যিই আমেরিকাতে তৈরি হয় এবং সেগুলি যদি আসল 'মডেল' হয় তাহলে প্রত্যেকটির দাম কয়েক লক্ষ টাকা। এগুলি ভারতের বাজারে সহজলভ্য নয়। ধৃত ব্যক্তিরা কীভাবে আমেরিকায় তৈরি আগ্নেয়াস্ত্র জোগাড় করে ফেলল তা এখন পুলিশকে ভাবাচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া