শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২৪ জানুয়ারী ২০২৫ ০১ : ৪৩Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: প্রজাতন্ত্র দিবসের আগে ভারত-বাংলাদেশ সীমান্তে তিনটি বাঙ্কারের খোঁজ পেল বিএসএফ। নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ায় সীমান্তরক্ষী বাহিনী মাটি খুঁড়ে এই বাঙ্কারগুলির হদিশ পায়। এই বাঙ্কার উদ্ধারকে ঘিরে এলাকায় যথেষ্টই উত্তেজনা ছড়িয়েছে। মাজদিয়া সীমান্ত লাগোয়া সুধীররঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের সামনের এলাকায় হদিশ পাওয়া এই বাঙ্কার থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। যা আন্তর্জাতিক চোরাচালানকারীরা লুকিয়ে রেখেছিল বলে প্রাথমিক অনুমান।
জানা গিয়েছে, সীমান্ত রক্ষী বাহিনীর কাছে খবর ছিল, ভারত-বাংলাদেশ লাগোয়া একটি বাগানের মধ্যে গর্ত খুঁড়ে লোহা দিয়ে বাঙ্কার তৈরি করা হয়েছে। সেইমতো অভিযান চালায় সীমান্তরক্ষী বাহিনী।শেষপর্যন্ত কৃষ্ণগঞ্জের মাজদিয়া সুধীররঞ্জন লাহিড়ী মহা বিদ্যালয়ের সামনের একটি বাগানে ভিতর মাটির নিচে লোহার তৈরি ওই বাঙ্কারগুলির সন্ধান মেলে। যার ভিতরে উঁকি দিতেই চক্ষু চড়কগাছ। দেখা যায়, ভিতরে থরে থরে সাজানো হয়েছে কাশির সিরাপ। যা পাচারকারীরা বাংলাদেশে পাচার করা উদ্দেশ্যে জোগাড় করেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সীমান্তে নজরদারি আরও কড়াকড়ি হওয়ায় পাচার করতে না পেরে মাটির তলায় ওই বাঙ্কারের ভিতরে ভরে রেখেছিল বলে প্রাথমিক অনুমান। জায়গাটি ঘিরে দিয়েছে বিএসএফ। বাগানের ভিতর আরও তল্লাশি চালাচ্ছে তারা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার