শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৪ জানুয়ারী ২০২৫ ২২ : ০৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দিনে দুপুরে আসানসোল শহরে ব্যবসায়ীর বাড়িতে বন্দুক নিয়ে হামলা। রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবারের এই হামলার ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।
জানা গিয়েছে, শহরের অভিজাত এলাকা নর্থ হিলভিউ এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে এদিন সশস্ত্র দুষ্কৃতীদের একটি দল ঢুকে পড়ে। সকলের মুখই কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। সুবীর বসু নামে ওই ব্যবসায়ীর বাড়িতে তাঁর কর্মচারীকে বন্দুক দেখিয়ে দুই দুষ্কৃতী বাড়ির উপরতলায় উঠে যায়। ঘটনার আকস্মিকতায় প্রথমে সবাই হকচকিয়ে গেলেও এরপর শুরু হয় চিৎকার চেঁচামেচি।
ঘটনার সময় উপস্থিত ছিলেন বাড়ির কর্তা ওই ব্যবসায়ী। দুষ্কৃতীদের সঙ্গে বাড়ির লোকের ধস্তাধস্তি শুরু হয়। কিছুক্ষণ এভাবে চলার পর শেষপর্যন্ত রণেভঙ্গ দেয় দুষ্কৃতীরা। সাময়িক সামলে নেওয়ার পর ব্যবসায়ীর তরফে খবর দেওয়া হয় পুলিশকে। আসে স্থানীয় পুলিশ ও আসানসোল কমিশনারেটের গোয়েন্দা পুলিশ। বাড়ির লোকের থেকে ঘটনার বিবরণ শোনার পর পুলিশের তরফে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়।
কমিশনারেটের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস বলেন, 'দুই দুষ্কৃতী বন্দুক নিয়ে এসেছিল। তারা ওই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি না কাউকে খুন করতে এসেছিল সেটা এখনও বোঝা যাচ্ছে না। তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দুষ্কৃতীদের ধরতে বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করা হয়েছে।'
মাত্র কয়েকদিন আগেই এক ব্যক্তি মন্ত্রী মলয় ঘটকের বাড়ির অফিসে ঢুকে হামলা চালিয়েছে। ভাঙচুরও চালায় অভিযুক্ত। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ভিক্কি কেওরা'কে। ঘটনার পর মন্ত্রীর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশকর্মীকে কমিশনারেটের তরফে সরিয়ে দেওয়া হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার