শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৪ জানুয়ারী ২০২৫ ২০ : ৫৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের উত্তর জিঞাদার স্বর্ণব্যবসায়ী সমীর পড়িয়া খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল জেলা পুলিশের এক তদন্তকারী দল। জানা গিয়েছে, মূল অভিযুক্তের নাম গোরা শাহ। প্রায় ১৪ মাস পর পুলিশের জালে ধরা পড়েছে খুনের ঘটনার মূল অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার হেঁড়িয়া এলাকা থেকে ঘটনার মূল পান্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, মারিশদা থানা এলাকার মারিদাতেই বাড়ি অভিযুক্তের।
সেখান থেকেই তাকে পাকড়াও করা হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের ২০ নভেম্বর রাত পৌনে ন’টা নাগাদ সমীর পড়িয়া নামে ওই স্বর্ণব্যবসায়ী ১৬ নম্বর জাতীয় সড়কের জিঞাদা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। রাস্তাতেই দুষ্কৃতীদের একটি দল গুলি করে নৃশংসভাবে খুন করে সমীরকে। তাঁর কাছে থাকা সোনা ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আমনতার নিরাপত্তার দাবিতে ‘নাগরিক সুরক্ষা কমিটি’ গড়ে পথে নামেন।
একাধিকবার জেলাশাসক, পুলিশ সুপার এবং কোলাঘাটের বিডিওকে বিক্ষোভ-ডেপুটেশনও জমা দেওয়া হয়। ঘটনার কয়েকদিন পর হাওড়ার শ্যামপুর থেকে ঈশা হক নামে এক দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করে। এর বেশ কয়েক মাস পর বাগনান থেকে শেখ রাজু নামে আরও এক ব্যক্তি আটক হয় পুলিশের হাতে। এবার গ্রেপ্তার ঘটনার মূল অভিযুক্ত। কোলাঘাট থানার ওসি রাজকুমার কুণ্ডু বলেন, ‘মূলত ছিনতাই করার জন্যই খুন করা হয়েছিল। জেরায় সে কথা স্বীকার করেছে অভিযুক্ত। অভিযুক্তের থেকে প্রায় দু’লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার