শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বিশ্বকাপ জিতে ঘরে ফিরলেন মুর্শিদাবাদের সুমন্ত, উচ্ছ্বসিত এলাকাবাসী

Kaushik Roy | ২৪ জানুয়ারী ২০২৫ ১৯ : ০৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ জিতে ঘরে ফিরলেন মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রামের ছেলে সুমন্ত ঘোষ। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন আয়োজিত বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় ১২ টি দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে বিশ্বকাপ জয় করেছেন তিনি। সুমন্তের এই সাফল্যে বিশেষভাবে উচ্ছ্বসিত তাঁর পরিবার থেকে শুরু করে এলাকাবাসীরাও। মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের ছোট্ট গ্রাম শাবলপুর। সেখানেই জন্ম বিশ্বকাপজয়ী সুমন্তর।

 

বিশ্বকাপ হাতে নিয়ে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমি যোগা করতাম। কিন্তু কোনওদিন ভাবিনি বিশ্বকাপ জিতব। গত দেড় বছর হাওড়ার বাগনানের প্রদীপ ভুঁইয়া স্যারের  কাছে অনুশীলন শুরু করি। আমার যা সাফল্য তাঁর পুরোটাই স্যারের অবদান’। রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে সুমন্তর বক্তব্য, ‘আমি আমার জেলা তথা রাজ্যবাসীকে জানাতে চাই যোগাভ্যাসের উপকারিতা কতটা। শারীরিকভাবে সুস্থ থাকতে গেলে যোগাভ্যাস করা খুবই জরুরি। তাই সকলকেই বলব প্রতিদিন যোগ ব্যায়াম করতে’। তবে শুধু পরিবার নয়, সুমন্তর কৃতিত্বে খুশি বড়ঞার প্রশাসনিক আধিকারিকরাও।

 

যেভাবে সুমন্ত বিশ্বের বিভিন্ন দেশকে পেছনে ফেলে ভারতবর্ষকে যোগাসন বিশ্বকাপ প্রতিযোগিতায় প্রথম স্থানে নিয়ে গেছে তার জন্য গর্বিত সকলেই। ইতিমধ্যেই প্রশাসনের একাধিক আধিকারিক তাঁর সঙ্গে দেখা করে আগামীদিনে প্রয়োজনীয় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সুমন্তের কাকা বংশী কুমার ঘোষ জানিয়েছেন, ‘ছোটবেলা থেকেই সুমন্তের যোগার প্রতি ঝোঁক ছিল। তবে আমরা কোনওদিন ভাবতেই পারিনি যে ওকে বিশ্বকাপ হাতে দেখতে পাব। গ্রামের প্রায় ৫০০ জন মানুষ সুমন্তকে সংবর্ধনা দিয়ে গেছেন। বাড়ির ছেলের এই সাফল্যে আমরা সকলেই উচ্ছ্বসিত’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া