শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৪ জানুয়ারী ২০২৫ ১৮ : ৫৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বাড়ির ভিতর থেকে উদ্ধার হল বৃদ্ধার গলাকাটা দেহ। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের জেঠিয় থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত বৃদ্ধার নাম ফুলজান বিবি (৮০)। কে বা কারা তাঁকে খুন করল, তা নিয়ে পুলিশ ধন্দে রয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার গনেশ বিশ্বাস বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত ফুলজান বিবি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জেটিয়া থানার পাল্লাদহ শিমুলতলা মথুরাবিল এলাকায় বাস করতেন। পাশের ঘরে থাকতেন তাঁর মেয়ে, জামাই ও নাতি। ওই বৃদ্ধা রোজ বেলা করে ঘুম থেকে উঠতেন। এদিন সকাল ন'টা বেজে যাওয়ার পরেও তিনি ঘুম থেকে ওঠেননি। তখন মেয়ে রুচিয়া বিবি তাঁকে ডাকতে শুরু করেন। কিন্তু ঘরের ভিতর থেকে তিনি কোনও সাড়াশব্দ তিনি পাননি। তখন তিনি মায়ের ঘরের দরজায় হাত দিতেই তা খুলে যায়। ভিতরে গিয়ে রুচিরা দেখেন, রক্তাক্ত অবস্থায় খাটের উপর শাশুড়ির নিথর দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
মেয়ে রুচিরা বলেন, 'প্রতিদিন সকালে আমি মাকে ঘুম থেকে ডেকে তুলি। আজ সকাল ন'টা নাগাদ মাকে যখন ডাকতে যাই, ভিতর থেকে কোনও সাড়া পাচ্ছিলাম না। দরজা হাল্কা ধাক্কা দিতেই ভিতর থেকে খুলে যায়। ঘরের ভিতরে ঢুকে দেখি, গলাকাটা অবস্থায় মায়ের নিথর দেহ খাটের উপর পড়ে রয়েছে। মাকে কারা, কেন খুন করল, তা বুঝতে পারছি না।'
বৃদ্ধা খুনের তদন্তে অতিরিক্ত পুলিশ কমিশনার গণেশ বিশ্বাসের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। কে বা কারা ওই বৃদ্ধাকে খুন করল, এখনও তা স্পষ্ট নয়। অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, 'ওই বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করা হয়েছে। তবে কে বা কারা খুন করেছে, তা এখনও জানা যায়নি। একটি খুনের মামলার রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার