শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৪ জানুয়ারী ২০২৫ ১৫ : ৪৩Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সকাল থেকেই ঘন কুয়াশার দাপট রাজ্যজুড়ে। একহাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। এর মধ্যেই সাতসকালে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। লরির ধাক্কায় দুমড়ে–মুচড়ে গেল একট অ্যাপ ক্যাব। গুরুতর জখম হন ৩ জন। আহত তিন জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। লরি চালককে আটক করেছে পুলিশ।
জানা গেছে, শুক্রবার সকালে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল একটি অ্যাপ ক্যাব। ঢালাই কারখানার কাছে পৌঁছতেই ঘটে যায় দুর্ঘটনা। আচমকা পিছন থেকে ক্যাবটিকে ধাক্কা দেয় একটি বালি ভর্তি লরি। লরিটি দ্রুত গতিতে থাকায় একেবারে দুমড়ে–মুচ়ড়ে যায় ক্যাবটি। ভিতরে থাকা দুই যাত্রী ও চালক গুরুতর জখম হন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
ঘটনার পর লরিটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ক্যাবটিকেও উদ্ধার করা হয়েছে। লরি চালককে আটক করা হয়েছে। লরিটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না। লরির গতিবেগ কত ছিল, চালক মদ্যপ ছিলেন কি না, সব খতিয়ে দেখা হচ্ছে। কুয়াশার জেরে দুর্ঘটনার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোররাত থেকে বিবেকানন্দ ব্রিজ বা বালি ব্রিজ সংস্কারের কাজ শুরু হয়েছে। নিয়মমতো দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়া সমস্ত যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। নিবেদিতা সেতু দিয়ে চলাচল করছে। এর ফলেসমস্যায় পড়েছেন যাত্রীরা। ব্রিজ থেকে নামার রাস্তা না পেয়ে, দীর্ঘ পথ হেঁটে বাস ধরতে হচ্ছে তাঁদের। যাত্রীদের সুবিধার্থে রেলিং ভেঙে নতুন রাস্তা তৈরি করতে হয়েছে পুলিশকে। তবুও আটকানো গেল না দুর্ঘটনা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার